শেয়ারFacebookWhatsApp

মর্জিনার নতুন সেলাই মেশিন ক্রয়কে অর্থনীতিতে কী বলে? ব্যাখ্যা কর।

উত্তর: মর্জিনার সেলাই মেশিন ক্রয়কে অর্থনীতিতে বিনিয়োগ বলে। অর্থ যখন কোনো কিছু উৎপাদনের কাজে লাগানো হয় তখন তাকে বিনিয়োগ বলা হয়। মানুষ তার আয় থেকে সঞ্চয় করে থাকে। সঞ্চিত অর্থ যখন উৎপাদন বাড়ানোর কাজে ব্যবহৃত হয় তখন তাকে বিনিয়োগ বলে। ধরি, একটি নির্দিষ্ট সময়ে একটি কারখানায় এক লক্ষ টাকার মূলধন সামগ্রী আছে। উৎপাদন বাড়ানোর জন্য আরও পঞ্চাশ হাজার টাকার মূলধন সামগ্রী ক্রয় করা হলো। অতিরিক্ত এই পঞ্চাশ হাজার টাকা হলো বিনিয়োগ। বিনিয়োগের মাধ্যমে উৎপাদনের পরিমাণ বাড়ে এবং অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়। উদ্দীপকের মর্জিনা বেগমের দুটি সেলাই মেশিন থেকে সাপ্তাহিক আয় পাঁচ হাজার টাকা। তিনি পারিবারিক ভরণপোষণ, ছেলে-মেয়েদের শিক্ষা ব্যয় বাদে বাকি টাকা সঞ্চয় করেন। সঞ্চয়ের অর্থ থেকে এ বছর তিনি আরও দুটি সেলাই মেশিন ক্রয় করেছেন। অর্থনীতিতে যা বিনিয়োগ বলে অভিহিত করা হয়। অর্থনীতিতে সঞ্চয় ও বিনিয়োগ পরস্পর সম্পর্কযুক্ত। সঞ্চয় ছাড়া বিনিয়োগ সম্ভব নয়। আবার সঞ্চিত অর্থ বিনিয়োগ না করলে মূলধন গঠন ব্যাহত হয়। সুতরাং বলা যায়, মর্জিনা বেগম তার সঞ্চয়কে সেলাই মেশিন কেনার কাজে বিনিয়োগ করেন। আর তার এই কর্মকাণ্ডের মাধ্যমেই অর্থনীতিতে উৎপাদন বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হয়।

SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল

মর্জিনার নতুন সেলাই মেশিন ক্রয়কে অর্থনীতিতে কী বলে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

মর্জিনা বেগম দুইটি সেলাই মেশিন ক্রয় করেন। এর থেকে তাঁর সাপ্তাহিক আয় পাঁচ হাজার টাকা। তিনি পারিবারিক ভরণপোষণ, ছেলে মেয়েদের শিক্ষা ব্যয় বাদে বাকি টাকা সঞ্চয় করেন। সঞ্চয়ের অর্থ থেকে এ বছর তিনি আরও দুইটি সেলাই মেশিন ক্রয় করেছেন।

Chittagong · 2023

উত্তর

আয়ের যে অংশ বর্তমানে ভোগ না করে ভবিষ্যতের জন্য রাখা হয় তাকে সঞ্চয় বলে।

উত্তর

কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, আনবিক শক্তি ও সৌরশক্তি এবং বিভিন্ন প্রকার প্রচলিত জ্বালানি সামগ্রীর সমষ্টিকে শক্তি সম্পদ বলে। কলকারখানা যানবাহন ও যোগাযোগ, যান্ত্রিক চাষাবাদ, গৃহকর্ম প্রভৃতি ক্ষেত্রে শক্তি সম্পদের ব্যবহার অপরিহার্য।

উত্তর

মর্জিনার সেলাই মেশিন ক্রয়কে অর্থনীতিতে বিনিয়োগ বলে। অর্থ যখন কোনো কিছু উৎপাদনের কাজে লাগানো হয় তখন তাকে বিনিয়োগ বলা হয়। মানুষ তার আয় থেকে সঞ্চয় করে থাকে। সঞ্চিত অর্থ যখন উৎপাদন বাড়ানোর কাজে ব্যবহৃত হয় তখন তাকে বিনিয়োগ বলে। ধরি, একটি নির্দিষ্ট সময়ে একটি কারখানায় এক লক্ষ টাকার মূলধন সামগ্রী আছে। উৎপাদন বাড়ানোর জন্য আরও পঞ্চাশ হাজার টাকার মূলধন সামগ্রী ক্রয় করা হলো। অতিরিক্ত এই পঞ্চাশ হাজার টাকা হলো বিনিয়োগ। বিনিয়োগের মাধ্যমে উৎপাদনের পরিমাণ বাড়ে এবং অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়। উদ্দীপকের মর্জিনা বেগমের দুটি সেলাই মেশিন থেকে সাপ্তাহিক আয় পাঁচ হাজার টাকা। তিনি পারিবারিক ভরণপোষণ, ছেলে-মেয়েদের শিক্ষা ব্যয় বাদে বাকি টাকা সঞ্চয় করেন। সঞ্চয়ের অর্থ থেকে এ বছর তিনি আরও দুটি সেলাই মেশিন ক্রয় করেছেন। অর্থনীতিতে যা বিনিয়োগ বলে অভিহিত করা হয়। অর্থনীতিতে সঞ্চয় ও বিনিয়োগ পরস্পর সম্পর্কযুক্ত। সঞ্চয় ছাড়া বিনিয়োগ সম্ভব নয়। আবার সঞ্চিত অর্থ বিনিয়োগ না করলে মূলধন গঠন ব্যাহত হয়। সুতরাং বলা যায়, মর্জিনা বেগম তার সঞ্চয়কে সেলাই মেশিন কেনার কাজে বিনিয়োগ করেন। আর তার এই কর্মকাণ্ডের মাধ্যমেই অর্থনীতিতে উৎপাদন বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হয়।

উত্তর

মর্জিনার শেষোক্ত কাজটি হলো বিনিয়োগ। এর মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সম্ভম্ব বলে আমি মনে করি। মানুষ তার আয়ের কিছু অংশ ভবিষ্যতের নিরাপত্তার জন্য জমা রাখে। অর্থনীতিতে একে সঞ্চয় বলা হয়। আবার সঞ্চিত এ অর্থকে উৎপাদনশীল কাজে নিয়োজিত করাই হলো বিনিয়োগ। অর্থাৎ সঞ্চিত অর্থ বিনিয়োগের মাধ্যমে মূলধনী দ্রব্যের উৎপাদন বাড়িয়ে মূলধন গঠন ত্বরান্বিত করে। এক্ষেত্রে সঞ্চয় বিনিয়োগের উৎস হিসেবে কাজ করে। উদ্দীপকের মর্জিনা বেগম তার সঞ্চিত অর্থ দিয়ে আরও দুটি সেলাই মেশিন ক্রয় করেন। এর ফলে তার পরিবারের উৎপাদন বাড়ে। এতে অর্থনৈতিক উন্নয়ন হয়। দ্রুত অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হলো বর্ধিত বিনিয়োগ। বিনিয়োগের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করা গেলে অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। আর তাতে দেশের অর্থনীতির চাকা সচল হয়। বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের ফলে উৎপাদনের পরিমাণ বাড়ে এবং অর্থনৈতিক উন্নয়ন সম্ভম্ব হয়। এর ফলে অর্থনৈতিক সমৃদ্ধি আসে।
SSCঅর্থনীতিঅধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সকল দ্রব্য পণ্য নয় কেন? ব্যাখ্যা করো।

সকল দ্রব্য পণ্য নয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মধ্যবর্তী দ্রব্য সম্পর্কে ধারণা দাও।

মধ্যবর্তী দ্রব্য সম্পর্কে ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মানুষের অভ্যন্তরীণ গুণকে অর্থনীতিতে সম্পদ নয় কেন? ব্যাখ্যা করো।

মানুষের অভ্যন্তরীণ গুণকে অর্থনীতিতে সম্পদ নয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পানি সম্পদ সম্পর্কে লেখো।

পানি সম্পদ সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.হস্তান্তরযোগ্যতা বলতে কী বোঝ?

হস্তান্তরযোগ্যতা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সঞ্চয় সম্পর্কে লেখো।

সঞ্চয় সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নদীর পানি কোন ধরনের দ্রব্য? ব্যাখ্যা করো।

নদীর পানি কোন ধরনের দ্রব্য? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মূলধনি দ্রব্য বলতে কী বোঝায়?

মূলধনি দ্রব্য বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রামাণিক মুদ্রা কাকে বলে?

প্রামাণিক মুদ্রা কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.চয়ন বলতে কী বোঝায়?

চয়ন বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সুযোগ ব্যয় কী?

সুযোগ ব্যয় কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অপ্রাচুর্যতা সম্পর্কে লেখো।

অপ্রাচুর্যতা সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।