শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে 'ক' দেশের অর্থব্যবস্থা কোন ধরনের? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে 'ক' দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সমাজের অধিকাংশ সম্পদ বা উৎপাদনের উপকরণগুলো ব্যক্তিমালিকানায় থাকে এবং সব অর্থনৈতিক কর্মকাণ্ডের উদ্দেশ্যই হলো মুনাফা অর্জন। এখানে ভোক্তা তার নিজস্ব সামর্থ্য, রুচি ও পছন্দ অনুযায়ী যেকোনো দ্রব্য ভোগ করতে পারে। ভোক্তার চাহিদার দিকে লক্ষ রেখে উৎপাদনকারী উৎপাদনের পরিমাণ এবং যোগান নির্ধারণ করে। উৎপাদন, বিনিময়, বণ্টন ও ভোগের ক্ষেত্রে ব্যক্তি পূর্ণ স্বাধীনতা ভোগ করে। ফলে কী, কোথায়, কীভাবে উৎপাদন করা হবে সেই সিদ্ধান্ত ব্যক্তি নিজে গ্রহণ করে। এসব বিষয়ে সরকার হস্তক্ষেপ করে না। উদ্দীপক-১ এ রোমান 'ক' দেশে বসবাস করেন। সে তার ইচ্ছানুযায়ী সম্পদ ভোগ করেন। শিল্প ও ব্যবসা ক্ষেত্রে কোনো সরকারি হস্তক্ষেপ/বিধি-নিষেধ নেই। যা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের 'ক' দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা প্রচলিত রয়েছে।

SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল

উদ্দীপকে 'ক' দেশের অর্থব্যবস্থা কোন ধরনের? ব্যাখ্যা কর।

উদ্দীপক

উদ্দীপক-১ : রোমান 'ক' দেশে বসবাস করেন। সে তার ইচ্ছানুযায়ী সম্পদ ভোগ করে থাকেন। শিল্প ও ব্যবসা ক্ষেত্রে কোনো সরকারি বিধি-নিষেধ নাই। উদ্দীপক-২ : সুমন ও সাহেদ 'খ' দেশে বসবাস করেন। সুমন সরকারি উদ্যোগে পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করেন। অন্যদিকে সাহেদ বেসরকারি উদ্যোগে পরিচালিত প্রতিষ্ঠানে কর্মে নিয়োজিত।

Sylhet · 2023

উত্তর

অ্যাডাম স্মিথের প্রদত্ত অর্থনীতির সংজ্ঞাটি হলো- "অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান, যা জাতিসমূহের সম্পদের ধরন ও কারণ সম্পর্কে অনুসন্ধান করে।”

উত্তর

যা কোনো একটি জিনিস পাওয়ার জন্য অন্যটিকে ত্যাগ করতে হয়, এই ত্যাগকৃত পরিমাণই হলো অন্য দ্রব্যটির সুযোগ ব্যয়। পণ্য নির্বাচন সমস্যা থেকেই সুযোগ ব্যয় ধারণার উদ্দ্ব। সুযোগ ব্যয়কে দুটি দ্রব্যের পারস্পরিক বিনিময়ও বলা হয়। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, এক বিঘা জমিতে ধান চাষ করলে দশ কুইন্টাল ধান উৎপাদন করা যায়। আবার পাট চাষ করলে পাঁচ কুইন্টাল পাট উৎপাদন করা যায়। এক্ষেত্রে দশ কুইন্টাল ধানের সুযোগ ব্যয় হলো পাঁচ কুইন্টাল পাট।

উত্তর

উদ্দীপকে 'ক' দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সমাজের অধিকাংশ সম্পদ বা উৎপাদনের উপকরণগুলো ব্যক্তিমালিকানায় থাকে এবং সব অর্থনৈতিক কর্মকাণ্ডের উদ্দেশ্যই হলো মুনাফা অর্জন। এখানে ভোক্তা তার নিজস্ব সামর্থ্য, রুচি ও পছন্দ অনুযায়ী যেকোনো দ্রব্য ভোগ করতে পারে। ভোক্তার চাহিদার দিকে লক্ষ রেখে উৎপাদনকারী উৎপাদনের পরিমাণ এবং যোগান নির্ধারণ করে। উৎপাদন, বিনিময়, বণ্টন ও ভোগের ক্ষেত্রে ব্যক্তি পূর্ণ স্বাধীনতা ভোগ করে। ফলে কী, কোথায়, কীভাবে উৎপাদন করা হবে সেই সিদ্ধান্ত ব্যক্তি নিজে গ্রহণ করে। এসব বিষয়ে সরকার হস্তক্ষেপ করে না। উদ্দীপক-১ এ রোমান 'ক' দেশে বসবাস করেন। সে তার ইচ্ছানুযায়ী সম্পদ ভোগ করেন। শিল্প ও ব্যবসা ক্ষেত্রে কোনো সরকারি হস্তক্ষেপ/বিধি-নিষেধ নেই। যা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের 'ক' দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা প্রচলিত রয়েছে।

উত্তর

উদ্দীপক-২ এর অর্থব্যবস্থা হলো মিশ্র অর্থব্যবস্থা। এটিকে একটি উন্নত অর্থব্যবস্থা বলা যায়। মিশ্র অর্থব্যবস্থায় উৎপাদন ব্যবস্থা, বিনিয়োগ, সম্পদের মালিকানা ইত্যাদি ক্ষেত্রে সরকারি ও বেসরকারি খাতের উপস্থিতি স্বীকৃত। এ অর্থব্যবস্থায় ভোক্তার পছন্দকে অনেক গুরুত্ব দেওয়া হয়। বাজারে ভোক্তার পছন্দ অনুযায়ী দ্রব্যসামগ্রী উৎপাদিত হয় এবং তারা পছন্দ অনুযায়ী দ্রব্য ভোগ করতে পারে। অপরদিকে, সরকার জনগণের সামাজিক নিরাপত্তার নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। ফলে জীবনযাত্রার নিরাপত্তা নিশ্চিত হয়। উদ্দীপক-২ এ সুমন ও সাহেদ 'খ' দেশে বসবাস করেন। এদেশে সুমন সরকারি উদ্যোগে পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করেন। অন্যদিকে, সাহেদ বেসরকারি উদ্যোগে পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করেন। যা মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সংমিশ্রণ মিশ্র অর্থব্যবস্থা।কাজেই এখানে উভয় অর্থব্যবস্থার ত্রুটিগুলো পরিহার করে এবং গুণগুলো গ্রহণ করে উন্নত অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তন করা সম্ভব। আমরা জানি, মিশ্র অর্থব্যবস্থায় বণ্টন ক্ষেত্রেও সরকারি ও বেসরকারি খাতের কর্তৃত্ব লক্ষ করা যায়। এখানে বেসরকারি উদ্যোগে যে কর্মকান্ড সংগঠিত হয় তা মুনাফাকে কেন্দ্র করে পরিচালিত হয়। আবার সরকারি উদ্যোগে যে বণ্টন ব্যবস্থা গ্রহণ করা হয় তার লক্ষ্য থাকে আর্থ-সামাজিক নিরাপত্তা, শ্রমিকের জীবনযাত্রার মান সংরক্ষণ, দারিদ্র্য দূরীকরণ তথা টেকসই সামাজিক উন্নয়ন সাধন ইত্যাদি। সুতরাং সার্বিক এসব দিক বিবেচনা করলে মিশ্র অর্থব্যবস্থাকে একটি উন্নত অর্থব্যবস্থা বলা যায়।
SSCঅর্থনীতিঅধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সকল দ্রব্য পণ্য নয় কেন? ব্যাখ্যা করো।

সকল দ্রব্য পণ্য নয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মধ্যবর্তী দ্রব্য সম্পর্কে ধারণা দাও।

মধ্যবর্তী দ্রব্য সম্পর্কে ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মানুষের অভ্যন্তরীণ গুণকে অর্থনীতিতে সম্পদ নয় কেন? ব্যাখ্যা করো।

মানুষের অভ্যন্তরীণ গুণকে অর্থনীতিতে সম্পদ নয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পানি সম্পদ সম্পর্কে লেখো।

পানি সম্পদ সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.হস্তান্তরযোগ্যতা বলতে কী বোঝ?

হস্তান্তরযোগ্যতা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সঞ্চয় সম্পর্কে লেখো।

সঞ্চয় সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নদীর পানি কোন ধরনের দ্রব্য? ব্যাখ্যা করো।

নদীর পানি কোন ধরনের দ্রব্য? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মূলধনি দ্রব্য বলতে কী বোঝায়?

মূলধনি দ্রব্য বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রামাণিক মুদ্রা কাকে বলে?

প্রামাণিক মুদ্রা কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.চয়ন বলতে কী বোঝায়?

চয়ন বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সুযোগ ব্যয় কী?

সুযোগ ব্যয় কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অপ্রাচুর্যতা সম্পর্কে লেখো।

অপ্রাচুর্যতা সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।