কবিতার প্রথম কাজটি ছাড়াও আমাদের দেশে এ ধরনের আরও কার্যাবলি রয়েছে- ব্যাখ্যা কর।
উত্তর: কবিতার প্রথম কাজটি হলো কৃষি বহির্ভূত অর্থনৈতিক কাজ। এ কাজটি ছাড়াও আমাদের দেশে এ ধরনের আরও কার্যাবলি রয়েছে। মানুষ জীবিকা সংগ্রহের জন্য যে কার্যাবলি করে থাকে, তাকে অর্থনৈতিক কার্যাবলি বলা হয়। অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ অর্থ উপার্জন করে এবং জীবনধারণের জন্য তা ব্যয় করে। যেমন-শ্রমিকরা কলকারখানায় কাজ করে, কৃষকরা জমিতে কাজ করে, ডাক্তার রোগীদের চিকিৎসা করে, শিল্পপতিরা শিল্পপ্রতিষ্ঠান পরিচালনা করে-এগুলো হলো অর্থনৈতিক কাজ। মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল প্রেরণা হলো দ্রব্যসামগ্রীর অভাব পূরণ করা। মানুষের অর্থনৈতিক কাজের মাধ্যমে অর্থপ্রাপ্তি ঘটবে এবং তার জীবিকা নির্বাহের ক্ষেত্র সহজ হবে। জীবনধারণের জন্য যে সম্পদের প্রয়োজন হয় অর্থনৈতিক কাজের মাধ্যমে মানুষ ঐ সম্পদ উপার্জনের চেষ্টা করে। আর এ ধরনের কাজ ব্যক্তিকে অর্থনৈতিক কাজে যুক্ত হতে প্রেরণা যোগায়।
SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল
কবিতার প্রথম কাজটি ছাড়াও আমাদের দেশে এ ধরনের আরও কার্যাবলি রয়েছে- ব…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর