কবিতার শেষের কাজটি অর্থনীতির কোন ধরনের কার্যাবলিকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: কবিতার শেষের কাজটি অর্থনীতির অ-অর্থনৈতিক কার্যাবলিকে নির্দেশ করে। যেসব কাজের মাধ্যমে অর্থ উপার্জিত হয় না এবং তা জীবনধারণের জন্য ব্যয় করা যায় না তাই অ-অর্থনৈতিক কাজ। অ-অর্থনৈতিক কাজ মানুষের অভাব পূরণ করলেও অর্থ উপার্জনে কোনো ভূমিকা রাখে না। এসব কাজের মধ্যে রয়েছে, পিতা-মাতার সন্তান লালন-পালন, শখ করে বাগান করা, ধার্মিক লোকের ধর্মচর্চা ইত্যাদি। এছাড়াও যেসব কাজে সমাজে বিরূপ প্রভাব পরিলক্ষিত বা সমাজ ক্ষতিগ্রস্ত হয় তাও অ-অর্থনৈতিক কাজ। যেমন: চুরি, ডাকাতি, চোরাচালান ইত্যাদি। উদ্দীপকে লক্ষ করা যায়, কবিতা দিন শেষে বাসায় ফিরে তিনি তার দুই সন্তানকে লালনপালন ও দেখাশুনা করেন। এছাড়া সে পারিবারিক অন্যান্য কাজ দেখাশুনা করতেন। তবে এ কাজগুলো অর্থ উপার্জনে কোনো ভূমিকা রাখতো না। তাই কবিতার শেষ দিকের কাজগুলো অ-অর্থনৈতিক কাজকে নির্দেশ করে।
SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল
কবিতার শেষের কাজটি অর্থনীতির কোন ধরনের কার্যাবলিকে নির্দেশ করে? ব্য…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর