উদ্দীপকে মফিজ মিয়া কী ধরনের অর্থনৈতিক কাজ করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মফিজ মিয়া কৃষি সংক্রান্ত অর্থনৈতিক কাজ করেন। মানুষ জীবিকা নির্বাহের জন্য যে কার্যাবলি করে থাকে, তাকে অর্থনৈতিক কার্যাবলি বলে। এ ধরনের কাজের মাধ্যমে মানুষ অর্থ উপার্জন করে এবং জীবনধারণে তা ব্যয় করে। বাংলাদেশে এই অর্থনৈতিক কার্যাবলিকে দুই ভাগে ভাগ করা যায়। যথা- ১. কৃষি-সংক্রান্ত অর্থনৈতিক কার্যাবলি এবং ২. কৃষি বহির্ভূত অর্থনৈতিক কার্যাবলি। যেমন- জমি চাষ, বীজ বপন, পশু পালন, মাছ চাষ, বিভিন্ন রকম তরিতরকারি ও ফলমূল উৎপাদন ও বিক্রয় ইত্যাদি কৃষি কাজের অন্তর্ভুক্ত। উদ্দীপকে দেখা যায়, মফিজ মিয়া নিজের জমিতে চাষাবাদ করে বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন করেন। সংসারের চাহিদা মিটিয়ে বাকিটা বিক্রি করেন। যা কৃষি সংক্রান্ত অর্থনৈতিক কাজের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, জামালের কাজটি কৃষি সংক্রান্ত অর্থনৈতিক কাজ।
SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল
উদ্দীপকে মফিজ মিয়া কী ধরনের অর্থনৈতিক কাজ করেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর