মৌলিক অর্থনৈতিক সমস্যা সমাধানে উদ্দীপকের কোন দেশের প্রচলিত অর্থব্যবস্থা বেশি কার্যকর বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'ক' দেশে মিশ্র অর্থব্যবস্থা এবং 'খ' দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। এ দুই ধরনের অর্থব্যবস্থার মধ্যে মিশ্র অর্থব্যবস্থা মৌলিক অর্থনৈতিক সমস্যা সমাধানে বেশি কার্যকর। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় অধিকাংশ সম্পদ বা উৎপাদনের উপকরণগুলো ব্যক্তি মালিকানায় থাকে। অন্যদিকে, মিশ্র অর্থব্যবস্থায় অধিকাংশ সম্পদ বা উৎপাদনের উপকরণগুলো রাষ্ট্রীয় ও ব্যক্তিগত মালিকানায় থাকে। ধনতন্ত্রে অধিকাংশ অর্থনৈতিক কর্মকাণ্ড; যেমন-উৎপাদন, বিনিময়, বণ্টন, ভোগ ইত্যাদি ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়। কিন্তু মিশ্র অর্থনীতিতে এসকল কর্মকাণ্ড পরিচালনায় ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সরকারি নিয়ন্ত্রণও পরিলক্ষিত। উদ্দীপকের 'ক' দেশের বৈশিষ্ট্যগুলো থেকে বুঝা যায়, ওই দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। আবার 'খ' দেশের বৈশিষ্ট্যগুলো দেখে বুঝা যায় 'খ' দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। 'ক' দেশে উৎপাদনকারী প্রতিষ্ঠান বেসরকারি ও সরকারি উভয় মালিকানায় রয়েছে। এদেশের বাজার ব্যবস্থা ব্যর্থ হলে সরকার হস্তক্ষেপ করে। 'খ' দেশের অর্থব্যবস্থায় প্রত্যেক ভোক্তা তার নিজস্ব পছন্দ, ইচ্ছা ও রুচি অনুযায়ী অবাধে দ্রব্য ক্রয় ও ভোগ করতে পারে। সরকারের কোনো হস্তক্ষেপ থাকে না। মিশ্র অর্থব্যবস্থায় সরকার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে। ফলে জনগণ মিশ্র অর্থনীতিতে বিভিন্ন ক্ষেত্রে সুবিধা ভোগ করে। মানুষের মৌলিক অর্থনৈতিক সমস্যা সমাধানে মিশ্র অর্থনীতি সহায়ক ভূমিকা রাখে। সুতরাং বলা যায়, 'ক' ও 'খ' দেশের অর্থব্যবস্থার মধ্যে 'ক' দেশের অর্থব্যবস্থা মৌলিক অর্থনৈতিক সমস্যা সমাধানে বেশি কার্যকর।
SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল
মৌলিক অর্থনৈতিক সমস্যা সমাধানে উদ্দীপকের কোন দেশের প্রচলিত অর্থব্যব…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর