উদ্দীপকের আলোকে জনাব জামালের দেশের বিদ্যমান অর্থব্যবস্থার স্বরূপ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আলোকে জনাব জামালের দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। যে অর্থব্যবস্থায় ব্যক্তিমালিকানা ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ ও সামাজিক নিয়ন্ত্রণ বিরাজ করে তাই মিশ্র অর্থব্যবস্থা। এ অর্থব্যবস্থায় ব্যক্তিগত ও সরকারি উদ্যোগ সম্মিলিত ভূমিকা পালন করে। ধনতন্ত্রে স্বয়ংক্রিয় দামব্যবস্থার মাধ্যমে উৎপাদন কর্মকাণ্ড পরিচালিত হলেও মিশ্র অর্থব্যবস্থায় সরকার পরোক্ষভাবে দামের ওপর প্রভাব বিস্তার করতে পারে। তাই মিশ্র অর্থব্যবস্থা দেশের জন্য সর্বোচ্চ কল্যাণ সম্ভব হয়। উদ্দীপকে দেখা যায়, জনাব জামাল 'ক' দেশের নাগরিক। তিনি বাজারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী যেমন- চাল, ডাল, তেল কিনতে গিয়ে দেখেন যে বাজারে দ্রব্যগুলোর দাম কিছুটা কম। এই বিষয়ে তিনি বিক্রেতাকে জিজ্ঞাসা করলে সে জানায় সরকার বাজার মূল্যের চেয়ে কম দামে দ্রব্যগুলো বিক্রয় করায় এগুলোর দাম কিছুটা কমেছে। এক্ষেত্রে দেখা যায় বাজার ব্যবস্থায় সরকার প্রয়োজনবোধে হস্তক্ষেপ করেছে। যা মিশ্র অর্থব্যবস্থার সাথে সংগতিপূর্ণ। তাই বলা যায়, জনাব জামালের দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান।
SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল
উদ্দীপকের আলোকে জনাব জামালের দেশের বিদ্যমান অর্থব্যবস্থার স্বরূপ ব্…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর