"অর্থনীতি একটি নির্বাচনের বিজ্ঞান"- উদ্দীপকের আলোকে উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: "অর্থনীতি একটি নির্বাচনের বিজ্ঞান" - উক্তিটি যথার্থ। মানবজীবনের অন্যতম প্রধান সমস্যা তথা মৌলিক সমস্যা হলো বাছাই বা নির্বাচন সমস্যা। মানুষের জীবনে অভাব অসীম হলেও অভাব পূরণের সম্পদ খুবই সীমিত। যেহেতু মানুষের অভাব অনেক এবং সম্পদ সীমিত, তাই সীমিত সম্পদ দিয়ে মানুষের সকল অভাব পূরণ হয় না। মানুষ অনেক অভাবের মধ্য থেকে কয়েকটি অভাব পূরণ করে। অভাবের গুরুত্ব বিবেচনা করে মানুষ এ অভাবগুলো পূরণ করে। অতিপ্রয়োজনীয় অভাবগুলো মানুষ অগ্রাধিকারভিত্তিতে পূরণ করে। এটাই হলো অভাব নির্বাচন বা বাছাই। উদ্দীপকে দেখা যায়, জনাব রহিম একজন স্বল্পবেতনভুক্ত কর্মচারী। তার দুই ছেলে ও এক মেয়ে। সংসারের ব্যয় নির্বাহের পর তার কাছে কোনো অতিরিক্ত অর্থ থাকে না। ছেলে-মেয়েরা তার কাছে অনেক চাই কিন্তু তাদের চাহিদা পূরণে তিনি ব্যর্থ হন। অর্থনীতিতে যা দুষ্প্রাপ্যতা ও অসীম অভাব ধারণার সাথে সম্পর্কিত। কারণ দুষ্প্রাপ্যতা বলতে অসীম অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকে বোঝায়। আর এ দুষ্প্রাপ্য সম্পদের সাহায্যে অসীম অভাব পূরণ করতে মানুষকে বিভিন্ন অভাবের মধ্যে বাছাই বা নির্বাচন করতে হয়। অর্থনীতির মৌলিক সমস্যা অসীম অভাব কীভাবে সীমিত সম্পদ দ্বারা পূরণ করা যায় তা নিয়ে অর্থনীতি বিষয়ে বিস্তারিত আলোচিত হয়েছে। তাই বলা যায়, অর্থনীতি একটি নির্বাচনের বিজ্ঞান।
SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল
"অর্থনীতি একটি নির্বাচনের বিজ্ঞান"- উদ্দীপকের আলোকে উক্তিটি বিশ্লেষ…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর