উদ্দীপকে জনাব রহিম কোন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব রহিম সীমিত সম্পদের অসীম অভাব নির্বাচন সমস্যার সম্মুখীন হয়েছেন। মানুষের অভাব অনেক এবং সম্পদ সীমিত, তাই সীমিত সম্পদ দিয়ে মানুষের সকল অভাব পূরণ হয় না। মানুষ অনেক অভাবের মধ্য থেকে কয়েকটি অভাব পূরণ করে। অভাবের গুরুত্ব বিবেচনা করে মানুষ এ অভাবগুলো পূরণ করে। অতিপ্রয়োজনীয় অভাবগুলো মানুষ অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করে। এটিই হলো অভাব নির্বাচন বা বাছাই। উদ্দীপকে দেখা যায়, জনাব রহিম স্বল্পবেতনভুক্ত কর্মচারী। তার দুই ছেলে ও এক মেয়ে। প্রতিমাসে সংসারের ব্যয় নির্বাহ করার পর তার নিকট কোনো অতিরিক্ত অর্থ থাকে না। ছেলে-মেয়েরা তার কাছে অনেক কিছু চায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তিনি তা দিতে ব্যর্থ হন। মূলত সম্পদের সীমাবদ্ধতার কারণেই তার ছেলে-মেয়েদের অনেক অভাব পূরণ করতে পারেন না। এতে তাকে নির্বাচন সমস্যার সম্মুখীন হতে হয়। তাই বলা যায়, জনাব রহিম সীমিত সম্পদের কারণে অভাব নির্বাচন সমস্যার সম্মুখীন হয়েছেন।
SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল
উদ্দীপকে জনাব রহিম কোন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর