বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে 'ক' ছকের বিষয়টির গুরুত্ব বর্ণনা কর।
উত্তর: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে 'ক' ছকের উপাদানগুলো তথা বৃষ্টিপাত, ভূ-গর্ভস্থ পানি, নদী ও সমুদ্রের পানির গুরুত্ব অপরিসীম। 'ক' ছকে পানি সম্পদকে নির্দেশ করা হয়েছে। পানি একটি মৌলিক প্রাকৃতিক সম্পদ, যা প্রাণী ও উদ্ভিদের জীবনধারণের জন্য অপরিহার্য। দেশের কৃষিজ, বনজ, প্রাণিজ ও শক্তি সম্পদের অস্তিত্ব রক্ষা ও উন্নয়নের জন্য পানি সম্পদ প্রয়োজন। বাংলাদেশে পানির উৎস প্রধানত তিনটি, যথা : (১) নদ-নদী, খালবিল, পুকুর ও সমুদ্র, (২) বৃষ্টিপাত এবং (৩) ভূ-গর্ভস্থ পানি। এ তিনটি উৎসের পানি আমাদের কৃষির জন্য অপরিহার্য। পানির যোগান কম বা বেশি হলে কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হয়। অভ্যন্তরীণ জলাশয় ও সমুদ্র এলাকায় রয়েছে মাছ ও অন্যান্য জলজ সম্পদ। নদীর স্রোত থেকে উৎপন্ন হয় পানি বিদ্যুৎ। আমাদের অসংখ্য নদ-নদী, খালবিল ও জলাশয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে এ দেশের যাতায়াতব্যবস্থা ও ব্যবসা-বাণিজ্য। নদ-নদীর পানি ও বৃষ্টিপাত দেশের আবহাওয়া ও পরিবেশের জন্য অনুকূল প্রভাব সৃষ্টি করে। পানি সম্পদের উন্নয়ন ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা গেলে আমাদের অর্থনৈতিক উন্নয়নের গতি বাড়বে। সুতরাং বলা যায়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে পানি সম্পদের গুরুত্ব অপরিসীম।
SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে 'ক' ছকের বিষয়টির গুরুত্ব বর্ণনা কর।
উদ্দীপক

Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর