শেয়ারFacebookWhatsApp

রহিমা বেগমের ক্রয়কৃত দ্রব্যটির তাৎপর্য অর্থনীতির আলোকে বিশ্লেষণ কর।

উত্তর: রহিমা বেগমের মেশিন ক্রয় করাকে অর্থনীতিতে বিনিয়োগ বলা হয়। অর্থনীতিতে তার ক্রয়কৃত মেশিনের তাৎপর্য অপরিসীম। মানুষ তার আয়ের কিছু অংশ ভবিষ্যতের নিরাপত্তার জন্য জমা রাখে। অর্থনীতিতে একে সঞ্চয় বলা হয়। আবার সঞ্চিত এ অর্থকে উৎপাদনশীল কাজে নিয়োজিত করাই হলো বিনিয়োগ। অর্থাৎ সঞ্চিত অর্থ বিনিয়োগের মাধ্যমে মূলধনী দ্রব্যের উৎপাদন বাড়িয়ে মূলধন গঠন ত্বরান্বিত করে। এক্ষেত্রে সঞ্চয় বিনিয়োগের উৎস হিসেবে কাজ করে। উদ্দীপকে রহিমা বেগম তার ক্ষুদ্র হস্তশিল্পজাত দ্রব্য তৈরির কারখানা থেকে মুনাফা লাভ করেন। তিনি উদ্বৃত্ত অর্থ বাড়ির পাশে একটি ব্যাংকে জমা রাখেন, অর্থনীতিতে একে সঞ্চয় বলে। দুই বছর পর জমাকৃত অর্থ দিয়ে তিনি একটি মেশিন ক্রয় করেন। এর ফলে তার উৎপাদন ও মুনাফা বহুগুণ বৃদ্ধি পায়। তার জমাকৃত অর্থ দিয়ে মেশিন ক্রয় করাকে অর্থনীতিতে বিনিয়োগ বলে। দ্রুত অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হলো বর্ধিত বিনিয়োগ। বিনিয়োগের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করা গেলে অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। আর তাতে দেশের অর্থনীতির চাকা সচল হয়। বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের ফলে উৎপাদনের পরিমাণ বাড়ে এবং অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়। এর ফলে অর্থনৈতিক সমৃদ্ধি আসে।

SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল

রহিমা বেগমের ক্রয়কৃত দ্রব্যটির তাৎপর্য অর্থনীতির আলোকে বিশ্লেষণ কর।

উদ্দীপক

দশ হাজার টাকা মূলধন নিয়ে রহিমা বেগম নিজ বাড়িতে ক্ষুদ্র হস্তশিল্পজাত দ্রব্য তৈরির কারখানা স্থাপন করেন। তার তৈরিকৃত দ্রব্য বাজারে বিক্রি করে তিনি মুনাফা করেন। ছোট ভাই করিম এর পরামর্শে তিনি উদ্বৃত্ত অর্থ বাড়ির পাশে একটি ব্যাংকে জমা রাখেন। দুই বছর পর জমাকৃত অর্থ দিয়ে তিনি একটি মেশিন ক্রয় করেন এতে তার উৎপাদন এবং মুনাফা বহুগুণ বৃদ্ধি পায়।

Dinajpur · 2023

উত্তর

উৎপাদনের কোনো উপকরণ ব্যবহারের জন্য উপকরণটি বা এটির মালিক একটি নির্দিষ্ট সময়ে যে অর্থ পায়, তা-ই আয়।

উত্তর

অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কৃষি হলো অর্থনৈতিক প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ চালিকাশক্তির একটি এবং অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি। কেননা এ দেশের অর্থনৈতিক কাঠামো গড়ে উঠেছে কৃষি কার্যক্রমকে কেন্দ্র করে। বিপুল জনগোষ্ঠীর খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ, দারিদ্র্য বিমোচন, জীবনযাত্রার মানোন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি ইত্যাদি কৃষির অগ্রগতির সাথে জড়িত। জিডিপিতে কৃষিখাতের শতকরা অবদান ১৩.৩৪।

উত্তর

রহিমা বেগমের ব্যাংকে টাকা রাখার বিষয়টি অর্থনীতিতে সঞ্চয় নামে পরিচিত। মানুষ আয় করে ভোগ করার জন্য। ভবিষ্যতের কথা ভেবে বর্তমানে অর্জিত আয়ের পুরোটাই মানুষ ভোগ করে না। আয়ের একটি অংশ রেখে দেয় কোনো আর্থিক প্রতিষ্ঠানে। এই রেখে দেওয়া অংশের নাম সঞ্চয়। ধরো, তোমার বাবা এক মাসে দশ হাজার টাকা বেতন পান। নয় হাজার টাকা তোমাদের পরিবারের জন্য ব্যয় করেন। এখানে তোমার বাবা এক হাজার টাকা সঞ্চয় করেন। সঞ্চয়ের এ ধারণাটি সমীকরণ দিয়ে বোঝানো যায়। যেমন: S = Y-C (যখন Y > C) এখানে, S = সঞ্চয়, Y = আয়, C = ভোগ ব্যয়। উদ্দীপকে দেখা যায়, রহিমা বেগম তার তৈরিকৃত দ্রব্য বাজারে বিক্রি করে মুনাফা লাভ করেন। ছোট ভাই করিমের পরামর্শে তিনি উদ্বৃত্ত অর্থ বাড়ির পাশে একটি ব্যাংকে জমা রাখেন। যা অর্থনীতিতে সঞ্চয়কে নির্দেশ করে। তাই বলা যায়, রহিমা বেগমের ব্যাংকে টাকা রাখার বিষয়টি অর্থনীতিতে সঞ্চয় নামে পরিচিত। আয়ের পরিমাণ, পারিবারিক দায়ত্বিবোধ, দূরদৃষ্টি, সামাজিক নিরাপত্তা এবং সুদের হার দ্বারা সঞ্চয় প্রভাবিত হয়।

উত্তর

রহিমা বেগমের মেশিন ক্রয় করাকে অর্থনীতিতে বিনিয়োগ বলা হয়। অর্থনীতিতে তার ক্রয়কৃত মেশিনের তাৎপর্য অপরিসীম। মানুষ তার আয়ের কিছু অংশ ভবিষ্যতের নিরাপত্তার জন্য জমা রাখে। অর্থনীতিতে একে সঞ্চয় বলা হয়। আবার সঞ্চিত এ অর্থকে উৎপাদনশীল কাজে নিয়োজিত করাই হলো বিনিয়োগ। অর্থাৎ সঞ্চিত অর্থ বিনিয়োগের মাধ্যমে মূলধনী দ্রব্যের উৎপাদন বাড়িয়ে মূলধন গঠন ত্বরান্বিত করে। এক্ষেত্রে সঞ্চয় বিনিয়োগের উৎস হিসেবে কাজ করে। উদ্দীপকে রহিমা বেগম তার ক্ষুদ্র হস্তশিল্পজাত দ্রব্য তৈরির কারখানা থেকে মুনাফা লাভ করেন। তিনি উদ্বৃত্ত অর্থ বাড়ির পাশে একটি ব্যাংকে জমা রাখেন, অর্থনীতিতে একে সঞ্চয় বলে। দুই বছর পর জমাকৃত অর্থ দিয়ে তিনি একটি মেশিন ক্রয় করেন। এর ফলে তার উৎপাদন ও মুনাফা বহুগুণ বৃদ্ধি পায়। তার জমাকৃত অর্থ দিয়ে মেশিন ক্রয় করাকে অর্থনীতিতে বিনিয়োগ বলে। দ্রুত অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হলো বর্ধিত বিনিয়োগ। বিনিয়োগের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করা গেলে অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। আর তাতে দেশের অর্থনীতির চাকা সচল হয়। বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের ফলে উৎপাদনের পরিমাণ বাড়ে এবং অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়। এর ফলে অর্থনৈতিক সমৃদ্ধি আসে।
SSCঅর্থনীতিঅধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সকল দ্রব্য পণ্য নয় কেন? ব্যাখ্যা করো।

সকল দ্রব্য পণ্য নয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মধ্যবর্তী দ্রব্য সম্পর্কে ধারণা দাও।

মধ্যবর্তী দ্রব্য সম্পর্কে ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মানুষের অভ্যন্তরীণ গুণকে অর্থনীতিতে সম্পদ নয় কেন? ব্যাখ্যা করো।

মানুষের অভ্যন্তরীণ গুণকে অর্থনীতিতে সম্পদ নয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পানি সম্পদ সম্পর্কে লেখো।

পানি সম্পদ সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.হস্তান্তরযোগ্যতা বলতে কী বোঝ?

হস্তান্তরযোগ্যতা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সঞ্চয় সম্পর্কে লেখো।

সঞ্চয় সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নদীর পানি কোন ধরনের দ্রব্য? ব্যাখ্যা করো।

নদীর পানি কোন ধরনের দ্রব্য? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মূলধনি দ্রব্য বলতে কী বোঝায়?

মূলধনি দ্রব্য বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রামাণিক মুদ্রা কাকে বলে?

প্রামাণিক মুদ্রা কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.চয়ন বলতে কী বোঝায়?

চয়ন বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সুযোগ ব্যয় কী?

সুযোগ ব্যয় কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অপ্রাচুর্যতা সম্পর্কে লেখো।

অপ্রাচুর্যতা সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।