জনাব রহমানের 'B [গণিত] দেশের অর্থব্যবস্থার সাথে বাংলাদেশের অর্থব্যবস্থার কি কোনো মিল রয়েছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের 'B [গণিত] দেশের অর্থনৈতিক ব্যবস্থা হলো মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা কারণ, 'B [গণিত] দেশে ব্যক্তিগত উদ্যোগে কারখানা খোলা যায় তবে সরকারি অনুমোদন প্রয়োজন পড়ে, যা মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা হলো মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদের রাষ্ট্রীয় ও ব্যক্তিগত মালিকানা বিদ্যমান। তেমনি বাংলাদেশের সম্পদের ক্ষেত্রে একই মালিকানা বিদ্যমান। মিশ্র উৎপাদন ব্যবস্থায় সরকারি ও ব্যক্তিগত উভয় ধরনের উদ্যোগ রয়েছে। অপরদিকে বাংলাদেশের উৎপাদন ব্যবস্থার একই ধরনের উদ্যোগ পরিলক্ষিত হয়। মিশ্র অর্থব্যবস্থায় ভোক্তার পূর্ণ স্বাধীনতা রয়েছে। তেমনি বাংলাদেশের অর্থব্যবস্থায়ও ভোক্তার পূর্ণ স্বাধীনতা বিরাজমান। মিশ্র অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয় দামব্যবস্থা বিদ্যমান এবং বাংলাদেশের অর্থব্যবস্থায়ও স্বয়ংক্রিয় দামব্যবস্থা বিদ্যমান রয়েছে। সুতরাং বলা যায়, উদ্দীপকের B দেশের অর্থব্যবস্থা, অর্থাৎ মিশ্র অর্থব্যবস্থা এবং বাংলাদেশের অর্থব্যবস্থা একই।
SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল
জনাব রহমানের 'B দেশের অর্থব্যবস্থার সাথে বাংলাদেশের অর্থব্যবস্থার …
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর