জামালের দেশে কোন অর্থব্যবস্থা বিদ্যমান তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জামালের দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। কেননা জামালের দেশে শিল্পকারখানা ও যেকোনো বৈধ অর্থনৈতিক কার্যাবলি সম্পাদন করতে কোনো সরকারি অনুমোদন প্রয়োজন হয় না, যা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য বহন করে। ধনতান্ত্রিক দেশে কলকারখানা বা আর্থিক প্রতিষ্ঠান স্থাপনায় সরকারের কোনো ভূমিকা নেই। বাজারে চাহিদা ও যোগান স্বয়ংক্রিয়ভাবে দ্রব্যের দাম নির্ধারণ করে। প্রত্যেক ভোক্তা তার নিজস্ব পছন্দ, ইচ্ছা ও রুচি অনুযায়ী অবাধে দ্রব্য ক্রয় ও ভোগ করতে পারে। অন্যভাবে বলা যায়, যে অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদানগুলো ব্যক্তিমালিকানাধীন এবং প্রধানত বেসরকারি উদ্যোগে সরকারি হস্তক্ষেপ ছাড়া স্বয়ংক্রিয় দামব্যবস্থার মাধ্যমে যাবতীয় অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয় তাকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলে। ধনতান্ত্রিক অর্থনীতিতে সমাজের অধিকাংশ সম্পদ বা উৎপাদনের উপকরণগুলো ব্যক্তিমালিকানায় থাকে। ব্যক্তি এগুলো হস্তান্তর ও ভোগ করে থাকে। অধিকাংশ অর্থনৈতিক কর্মকাণ্ড যেমন-উৎপাদন, বিনিময়, বণ্টন, ভোগ প্রভৃতি ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়। এসব উদ্যোগে সরকারের হস্তক্ষেপ কাম্য নয়। উল্লিখিত বৈশিষ্ট্যের আলোকে দেখা যায়, জামালের দেশের সাথে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মিল রয়েছে। তাই জামালের দেশে ধনতান্ত্রিক অর্থবস্থা বিদ্যমান।
SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল
জামালের দেশে কোন অর্থব্যবস্থা বিদ্যমান তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর