রাশিদা বেগমের উভয় উদ্যোগের উদ্দেশ্য একই বলে তুমি মনে কর কি? বিশ্লেষণ কর।
উত্তর: না, রাশিদা বেগমের উভয় উদ্যোগের উদ্দেশ্য একই বলে আমি মনে করি না। রাশিদা বেগমের ২০১৫ সালের উদ্যোগের উদ্দেশ্য অর্থ উপার্জন করা এবং ২০১৭ সালের উদ্যোগের উদ্দেশ্য অর্থ উপার্জন নয়। রাশিদা বেগম ২০১৫ সালে একটি দুগ্ধ খামার গড়ে তোলেন, যা তার অর্থনৈতিক কার্যাবলির মধ্যে পড়ে। মানুষ জীবিকা সংগ্রহের জন্য যে কার্যাবলি করে থাকে তাকে অর্থনৈতিক কার্যাবলি বলা হয়। অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ অর্থ উপার্জন করে এবং জীবনধারণের জন্য তা ব্যয় করে। যেমন- শ্রমিকরা কলকারখানায় কাজ করে, কৃষকরা জমিতে কাজ করে, ডাক্তার রোগীদের চিকিৎসা করে, শিল্পপতিরা শিল্পপ্রতিষ্ঠান পরিচালনা করে- এগুলো হলো অর্থনৈতিক কাজ। অন্যদিকে রাশিদা বেগম ২০১৭ সালে এলাকার দুস্থ ও অসহায় বৃদ্ধদের বিনামূল্যে থাকা ও খাওয়ার জন্য বৃদ্ধাশ্রম স্থাপন করেন, যা থেকে তিনি কোনো অর্থ উপার্জন করেন না। তাই এটি একটি অ-অর্থনৈতিক কাজ। যে সমস্ত কর্মকান্ডের মাধ্যমে অর্থ উপার্জিত হয় না এবং তা জীবনধারণের জন্য ব্যয় করা যায় না তাকে অ-অর্থনৈতিক কর্মকান্ড বলা হয়। এ ধরনের কর্মকান্ড মানুষের অভাব পূরণ করলেও অর্থ উপার্জনে ভূমিকা রাখতে পারে না। সুতরাং দেখা যায়, রাশিদা বেগমের ২০১৫ সালের উদ্যোগটির উদ্দেশ্য অর্থ উপার্জন এবং ২০১৭ সালের উদ্যোগটির উদ্দেশ্য অর্থ উপার্জন নয়। অতএব উভয় উদ্যোগের উদ্দেশ্য একই নয়।
SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল
রাশিদা বেগমের উভয় উদ্যোগের উদ্দেশ্য একই বলে তুমি মনে কর কি? বিশ্লেষ…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর