২০১৫ সালের রাশিদা বেগমের উদ্যোগটি অর্থনীতির কোন ধরনের কার্যাবলির সাথে সম্পর্কিত- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ২০১৫ সালের রাশিদা বেগমের উদ্যোগটি অর্থনীতির অর্থনৈতিক কার্যাবলির সাথে সম্পর্কিত। কারণ তিনি যে উদ্যোগ গ্রহণ করেন তা দ্বারা অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করে। মানুষ জীবিকা সংগ্রহের জন্য যে কার্যাবলি করে থাকে, তাকে অর্থনৈতিক কার্যাবলি বলা হয়। অর্থনৈতিক কর্মকান্ডের মাধ্যমে মানুষ অর্থ উপার্জন করে এবং জীবনধারণের জন্য তা ব্যয় করে। যেমন-শ্রমিকরা কলকারখানায় কাজ করে, কৃষকরা জমিতে কাজ করে, ডাক্তার রোগীদের চিকিৎসা করে, শিল্পপতিরা শিল্পপ্রতিষ্ঠান পরিচালনা করে- এগুলো হলো অর্থনৈতিক কাজ। মানুষের অর্থনৈতিক কর্মকান্ডের মূল প্রেরণা হলো দ্রব্যসামগ্রীর অভাব পূরণ 'করা, নতুন দ্রব্য ও সেবা পণ্য সৃষ্টি করা। উদ্দীপকে, রাশিদা বেগম ২০১৫ সালে একটি দুগ্ধ খামার গড়ে তোলেন, যার মাধ্যমে অর্থ উপার্জন করেন। তাই বলা যায়, রাশিদা বেগমের এ উদ্যোগটি অর্থনীতির অর্থনৈতিক কার্যাবলির সাথে সম্পর্কিত।
SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল
২০১৫ সালের রাশিদা বেগমের উদ্যোগটি অর্থনীতির কোন ধরনের কার্যাবলির সা…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর