শেয়ারFacebookWhatsApp

মোস্তফা সাহেবের প্রথম পদক্ষেপ শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখবে বলে তুমি মনে কর কি? মতামত দাও।

উত্তর: হ্যাঁ, মোস্তফা সাহেবের প্রথম পদক্ষেপ শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা যা শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়ন ভূমিকা রাখবে বলে আমি মনে করি। দেশের শিক্ষিত এবং প্রশিক্ষিত জনবল অধিক উৎপাদনে সক্ষম। প্রশিক্ষণবিহীন শিক্ষিত মানুষের গুণগত মান উন্নয়ন সম্ভব নয়। মানবসম্পদের উন্নয়নের জন্য প্রশিক্ষণ জরুরি। প্রশিক্ষিত শ্রমশক্তিকে অধিক উন্নত প্রযুক্তিগত কর্মে প্রয়োগ করলে তা থেকে প্রাপ্তি অনেক বেশি হয়। তাছাড়া প্রশিক্ষিত লোক কোনো কাজের ক্ষেত্রে দ্রুত ও সময়োপযোগী সিদ্ধান্ত নিয়ে ভালো ফলাফল দিতে পারে। এর ফলে প্রশিক্ষিত শ্রমিকদের রোজগার বেড়ে যায় যার মাধ্যমে তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। সুতরাং দেখা যায়, মোস্তফা সাহেবের প্রথম পদক্ষেপ অর্থাৎ শ্রমিকদের প্রশিক্ষণের মাধ্যমে শ্রমিকদের জীবনযাত্রার মান বৃদ্ধি পায়।

SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল

মোস্তফা সাহেবের প্রথম পদক্ষেপ শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে ভূম…

উদ্দীপক

মোস্তফা সাহেব একটি তৈরি পোশাক কারখানার মালিক। তিনি তার কারখানার শ্রমিকদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা নেন। এছাড়াও প্রত্যেক শ্রমিককে তাদের উৎপাদনশীলতার ওপর অতিরিক্ত মজুরি দেওয়া হয়। তার কারখানায় উৎপাদিত পোশাকের মান ও উৎপাদনের হার অন্যান্য কারখানার তুলনায় বেশি। ফলে তার লাভ এবং শ্রমিকদের মাথাপিছু আয় অন্যান্য কারখানার তুলনায় বেশি।

Jessore · 2019

উত্তর

দ্রব্যসামগ্রীর মূল্যস্তর বেড়ে যাওয়ার অবস্থাই মুদ্রাস্ফীতি।

উত্তর

মানুষের জীবনে অভাবের শেষ নেই। কিন্তু অভাব পূরণের জন্য প্রয়োজনীয় সম্পদ সীমিত। এ কারণেই মানুষের অভাব পূরণের ক্ষেত্রে প্রয়োজনীয় সম্পদ অপ্রতুল্য। অর্থনীতিতে সম্পদের অপ্রতুলতাকে দুষ্প্রাপ্যতা বলে। এককথায় অর্থনীতিতে সম্পদের দুষ্প্রাপ্যতা বলতে সম্পদের স্বল্পতা বা অভাব পূরণের সীমাবদ্ধতাকে বোঝায়।

উত্তর

উদ্দীপকে মোস্তফা সাহেবের গৃহীত দ্বিতীয় পদক্ষেপ অর্থনীতির 'মানুষ প্রণোদনায় সাড়া দেয়' এ নীতি প্রতিফলিত হয়েছে। এক্ষেত্রে মোস্তফা সাহেবের পোশাক কারখানায় প্রত্যেক শ্রমিককে তাদের উৎপাদনশীলতার ওপর অতিরিক্ত মজুরি দেওয়া হয়। অর্থাৎ তাদের প্রণোদনা দিয়ে কাজে উৎসাহ প্রদান করা হয়। প্রতিটি কাজের জন্য উৎসাহ বা প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষ প্রণোদনা পায় বলে কাজটি অধিকতর যত্নের সাথে করে। উদাহরণ হিসেবে বলা যায় তোমার বাবা যদি বলেন তুমি পরীক্ষায় জি.পি. এ ৫ পেলে তিনি তোমাকে একটি সাইকেল কিনে দেবেন। নিশ্চয়ই তোমার ভিতরে পড়াশুনা করার উৎসাহ আরও বেড়ে যাবে। তেমনি অর্থনীতিতে শ্রমিক প্রণোদনা পেলে বেশি উৎপাদন করে। সুতরাং দেখা যায় মোস্তফা সাহেবের গৃহীত দ্বিতীয় পদক্ষেপ অর্থনীতির 'মানুষ প্রণোদনায় সাড়া দেয়' এ নীতি প্রতিফলিত হয়েছে।

উত্তর

হ্যাঁ, মোস্তফা সাহেবের প্রথম পদক্ষেপ শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা যা শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়ন ভূমিকা রাখবে বলে আমি মনে করি। দেশের শিক্ষিত এবং প্রশিক্ষিত জনবল অধিক উৎপাদনে সক্ষম। প্রশিক্ষণবিহীন শিক্ষিত মানুষের গুণগত মান উন্নয়ন সম্ভব নয়। মানবসম্পদের উন্নয়নের জন্য প্রশিক্ষণ জরুরি। প্রশিক্ষিত শ্রমশক্তিকে অধিক উন্নত প্রযুক্তিগত কর্মে প্রয়োগ করলে তা থেকে প্রাপ্তি অনেক বেশি হয়। তাছাড়া প্রশিক্ষিত লোক কোনো কাজের ক্ষেত্রে দ্রুত ও সময়োপযোগী সিদ্ধান্ত নিয়ে ভালো ফলাফল দিতে পারে। এর ফলে প্রশিক্ষিত শ্রমিকদের রোজগার বেড়ে যায় যার মাধ্যমে তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। সুতরাং দেখা যায়, মোস্তফা সাহেবের প্রথম পদক্ষেপ অর্থাৎ শ্রমিকদের প্রশিক্ষণের মাধ্যমে শ্রমিকদের জীবনযাত্রার মান বৃদ্ধি পায়।
SSCঅর্থনীতিঅধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সকল দ্রব্য পণ্য নয় কেন? ব্যাখ্যা করো।

সকল দ্রব্য পণ্য নয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মধ্যবর্তী দ্রব্য সম্পর্কে ধারণা দাও।

মধ্যবর্তী দ্রব্য সম্পর্কে ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মানুষের অভ্যন্তরীণ গুণকে অর্থনীতিতে সম্পদ নয় কেন? ব্যাখ্যা করো।

মানুষের অভ্যন্তরীণ গুণকে অর্থনীতিতে সম্পদ নয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পানি সম্পদ সম্পর্কে লেখো।

পানি সম্পদ সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.হস্তান্তরযোগ্যতা বলতে কী বোঝ?

হস্তান্তরযোগ্যতা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সঞ্চয় সম্পর্কে লেখো।

সঞ্চয় সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নদীর পানি কোন ধরনের দ্রব্য? ব্যাখ্যা করো।

নদীর পানি কোন ধরনের দ্রব্য? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মূলধনি দ্রব্য বলতে কী বোঝায়?

মূলধনি দ্রব্য বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রামাণিক মুদ্রা কাকে বলে?

প্রামাণিক মুদ্রা কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.চয়ন বলতে কী বোঝায়?

চয়ন বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সুযোগ ব্যয় কী?

সুযোগ ব্যয় কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অপ্রাচুর্যতা সম্পর্কে লেখো।

অপ্রাচুর্যতা সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।