মোস্তফা সাহেবের গৃহীত দ্বিতীয় পদক্ষেপে অর্থনীতির কোন নীতি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মোস্তফা সাহেবের গৃহীত দ্বিতীয় পদক্ষেপ অর্থনীতির 'মানুষ প্রণোদনায় সাড়া দেয়' এ নীতি প্রতিফলিত হয়েছে। এক্ষেত্রে মোস্তফা সাহেবের পোশাক কারখানায় প্রত্যেক শ্রমিককে তাদের উৎপাদনশীলতার ওপর অতিরিক্ত মজুরি দেওয়া হয়। অর্থাৎ তাদের প্রণোদনা দিয়ে কাজে উৎসাহ প্রদান করা হয়। প্রতিটি কাজের জন্য উৎসাহ বা প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষ প্রণোদনা পায় বলে কাজটি অধিকতর যত্নের সাথে করে। উদাহরণ হিসেবে বলা যায় তোমার বাবা যদি বলেন তুমি পরীক্ষায় জি.পি. এ ৫ পেলে তিনি তোমাকে একটি সাইকেল কিনে দেবেন। নিশ্চয়ই তোমার ভিতরে পড়াশুনা করার উৎসাহ আরও বেড়ে যাবে। তেমনি অর্থনীতিতে শ্রমিক প্রণোদনা পেলে বেশি উৎপাদন করে। সুতরাং দেখা যায় মোস্তফা সাহেবের গৃহীত দ্বিতীয় পদক্ষেপ অর্থনীতির 'মানুষ প্রণোদনায় সাড়া দেয়' এ নীতি প্রতিফলিত হয়েছে।
SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল
মোস্তফা সাহেবের গৃহীত দ্বিতীয় পদক্ষেপে অর্থনীতির কোন নীতি প্রতিফলিত…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর