রতন সাহেবের অর্থ জমানোকে অর্থনীতিতে কী নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রতন সাহেবের অর্থ জমানোকে অর্থনীতিতে 'সঞ্চয়' নির্দেশ করে। মানুষ আয় করে ভোগ করার জন্য। ভবিষ্যতের কথা ভেবে বর্তমানে অর্জিত আয়ের পরোটাই মানষ ভোগ করে না। আয়ের একটি অংশ রেখে দেয় কোনো আর্থিক প্রতিষ্ঠানে। এ রেখে দেওয়া অংশের নাম সঞ্চয়। উদ্দীপকের রতন সাহেব এক মাসে ২,০০,০০০ টাকা আয় করেন। সব খরচের পর ১,২০,০০০ টাকা ব্যাংকে জমা করেন। এ জমাকৃত অর্থের নাম সঞ্চয়। সঞ্চয়ের এ ধারণাটি সমীকরণ দিয়ে বোঝানো যায়। যেমন: SYC যেমন: (যখন Y > C) এখানে, ৪ সঞ্চয়, Y আয়, C = ভোগ ব্যয় ব্যক্তির সঞ্চয় নির্ভর করে মূলত আয়ের পরিমাণ, পারিবারিক দায়িত্ববোধ, দূরদৃষ্টি, সামাজিক নিরাপত্তা এবং সুদের হারের উপর। সুতরাং দেখা যায়, রতন সাহেবের অর্থ জমানোকে অর্থনীতিতে সঞ্চয় নির্দেশ করে।
SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল
রতন সাহেবের অর্থ জমানোকে অর্থনীতিতে কী নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর