কোনো দেশের অর্থনীতিতে ছক-খ এ নির্দেশিত বিষয়টির গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: কোনো দেশের অর্থনীতিতে ছক-খ এ নির্দেশিত প্রাকৃতিক গ্যাসের গুরুত্ব অপরিসীম। প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুযায়ী এ যাবৎ দেশে ২৮টি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। সেখানে গ্যাসের মোট মজুদ প্রায় ৩৯.৮০ ট্রিলিয়ন ঘনফুট। উৎপাদনরত গ্যাসক্ষেত্রগুলো হলো বাখরাবাদ, হবিগঞ্জ, কৈলাসটিলা, রশীদপুর, সিলেট, তিতাস, বেলাবো (নরসিংদী), মেঘনা, শাহবাজপুর, সেমুতান, সুন্দলপুর, শ্রীকাইল, বেগমগঞ্জ, রূপগঞ্জ, সালদা নদী, জালালাবাদ, বিয়ানিবাজার, ফেঞ্চুগঞ্জ, মৌলভীবাজার, বিবিয়ানা ও বাঙ্গুরা ইত্যাদি। বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের বহুমাত্রিক ব্যবহার লক্ষ করা যায়। এটি গৃহস্থালি এবং কল-কারখানার জ্বালানি হিসেবে বহুলব্যবহৃত। আবার, রাসায়নিক সার তৈরিতে প্রাকৃতিক গ্যাস প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। বর্তমানে এ গ্যাসকে রূপান্তরিত করে যানবাহনের জ্বালানি হিসেবেও ব্যবহার করা হচ্ছে। এছাড়া প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়, যা আমাদের বিদ্যুতের চাহিদার অনেকাংশ পূরণ করে থাকে। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সম্পদ হিসেবে প্রাকৃতিক গ্যাসের গুরুত্ব অপরিসীম।
SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল
কোনো দেশের অর্থনীতিতে ছক-খ এ নির্দেশিত বিষয়টির গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক

Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর