উদ্দীপকে ছক-'ক' যে ধারণাকে নির্দেশ করে তার বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ছক-'ক' সম্পদ ধারণাকে নির্দেশ করে। যেসব দ্রব্যের উপযোগ আছে, যোগান সীমাবদ্ধ এবং বিক্রয়যোগ্য সেসব দ্রব্যকে অর্থনীতিতে সম্পদ বলে। কোনো জিনিসকে যদি অর্থনীতিতে সম্পদ হিসেবে বিবেচনা করতে হয়, তবে তার চারটি বৈশিষ্ট্য থাকতে হবে। ১. উপযোগ : উপযোগ বলতে বোঝায় কোনো দ্রব্যের মানুষের অভাব মেটানোর ক্ষমতা। ২. অপ্রাচুর্যতা : কোনো দ্রব্য সম্পদ হতে হলে তার পরিমাণ ও যোগান সীমিত থাকবে। ৩. হস্তান্তরযোগ্যতা : হস্তান্তরযোগ্যতা বলতে বোঝায় হাত বদল হওয়া। ৪.বাহ্যিকতা : যে সমস্ত দ্রব্য মানুষের অভ্যন্তরীণ গুণ তা অর্থনীতির ভাষায় সম্পদ নয়। যেমন- কারো শারীরিক সৌন্দর্য বা চারিত্রিক গুণাবলিকে সম্পদ বলা যাবে না। অতএব বলা যায়, কোনো জিনিসকে যদি অর্থনীতিতে সম্পদ বলতে হয় তবে তার উল্লিখিত চারটি বৈশিষ্ট্য থাকা আবশ্যক।
SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল
উদ্দীপকে ছক-'ক' যে ধারণাকে নির্দেশ করে তার বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উদ্দীপক

Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর