রমিজের ঢাকায় মধু বিক্রি যে ধরনের উপযোগ সৃষ্টি করে তা ব্যাখ্যা করো।
উত্তর: রমিজের কাজটি স্থানগত উপযোগ সৃষ্টি করেছে। কোনো কোনো দ্রব্য এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করলে তার উপযোগ বাড়ে। যেমন- বনের কাঠ সাধারণত বনের আশপাশের লোকজন খড়ি হিসেবে ব্যবহার করে। শহরে আনলে মানুষ এই কাঠ দিয়ে আকর্ষণীয় আসবাবপত্র বানাতে পারে। ফলে এর উপযোগ বাড়ে। আবার বনে ফুলের তেমন কদর নেই। কিন্তু সেই ফুলসহ গাছ শহরের বাড়ির আঙিনায় রাখলে এর কদর বাড়ে। অর্থাৎ উপযোগ বাড়ে। উদ্দীপকের রমিজ কৃষিকাজ করে। তার এলাকায় প্রচুর সরিষার চাষ হয় ফলে সে মধু চাষ করে। এলাকায় মধু বিক্রি করে সে ভালো দাম পায় না বলে বন্ধুর পরামর্শে ঢাকায় বিক্রি শুরু করে। ফলে সে অধিক দাম পায় এবং লাভবান হয়। অর্থাৎ স্থান পরিবর্তনের মাধ্যমে তার উৎপাদিত দ্রব্যের উপযোগ বৃদ্ধি পেয়েছে, যা স্থানগত উপযোগ সৃষ্টিকে নির্দেশ করে। সুতরাং বলা যায়, রমিজের কাজটি স্থানগত উপযোগ সৃষ্টি করছে।
SSC অর্থনীতি অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন · সৃজনশীল
রমিজের ঢাকায় মধু বিক্রি যে ধরনের উপযোগ সৃষ্টি করে তা ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর