'?' চিহ্নিত স্থানসমূহে যথাযথ প্রান্তিক উৎপাদনের পরিমাণ নির্ণয় করে ব্যাখ্যা করো।
উত্তর: কৃষক রহিম মিয়ার চাল উৎপাদনের সূচির '?' চিহ্নিত স্থানসমূহে যথাযথ প্রান্তিক উৎপাদনের পরিমাণ নির্ণয় করে ব্যাখ্যা করা হলো- এক একক উৎপাদনের উপকরণ পরিবর্তনের (অর্থাৎ শ্রম ও মূলধন) ফলে উৎপাদনের যে পরিবর্তন হয়, তাকে প্রান্তিক উৎপাদন বলে। প্রশ্নে সূচি থেকে দেখা যায়, শ্রমিকের সংখ্যা ১ থেকে বৃদ্ধি পেয়ে ২ হলে মোট উৎপাদন বৃদ্ধি পেয়ে ১০ থেকে ২২ একক হয়। এখানে প্রান্তিক উৎপাদন (২২ – ১০) = ১২ একক। একইভাবে শ্রম উপকরণ শ্রমিকের সংখ্যা ৩ জন বৃদ্ধি করলে মোট উৎপাদন ৩২ একক দাঁড়ায়। এখানে প্রান্তিক উৎপাদন হলো (৩২ – ২২) = ১০ একক এবং অনুরূপভাবে সর্বশেষ পর্যায়ে প্রান্তিক উৎপাদন (৩৮ – ৩২) = ৬ একক দাঁড়ায়। অর্থাৎ এক একক শ্রম বা একজন শ্রমিক বৃদ্ধির ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয়, তাকে প্রান্তিক উৎপাদন বলে, যা সূচির খালি জায়গায় বসানো হয়েছে।
SSC অর্থনীতি অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন · সৃজনশীল
'?' চিহ্নিত স্থানসমূহে যথাযথ প্রান্তিক উৎপাদনের পরিমাণ নির্ণয় করে ব…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
চিত্রে OX অক্ষে শ্রমিকের সংখ্যা এবং OY অক্ষে প্রান্তিক উৎপাদন নির্দেশ করা হয়। উদ্দীপকের প্রাপ্ত তথ্যের আলোকে অঙ্কিত MP রেখা হলো প্রান্তিক উৎপাদন রেখা। উদ্দীপকে ১ হেক্টর ভূমিতে প্রথমে ১ জন শ্রমিক নিয়োগ করলে ১০ মণ প্রান্তিক উৎপাদন পাওয়া যায়। দ্বিতীয় জন শ্রমিক নিয়োগ করলে ১২ একক এবং তৃতীয় জন শ্রমিক নিয়োগে ১০ একক প্রান্তিক উৎপাদন পাওয়া যায়। যখন চতুর্থ জন শ্রমিক নিয়োগ করা হয় তখন প্রান্তিক উৎপাদনের পরিমাণ ৬ একক হয়।
চিত্র হতে লক্ষণীয় দ্বিতীয় শ্রমিকের পর হতে প্রান্তিক উৎপাদন ক্রমশ হ্রাস পাচ্ছে। চিত্রে MP রেখায় b বিন্দুর পর হতে রেখাটি ক্রমশ বাম থেকে ডান দিকে নিম্নগামী হচ্ছে। MP রেখার বাম থেকে ডান দিকে নিম্নগামীতা প্রকাশ করে শ্রমিকের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উৎপাদন ক্রমশ কমে যাচ্ছে। এভাবে শ্রমিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উৎপাদন ক্রমশ কমে যাওয়ার নিয়মকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে।
সুতরাং কোনো নির্দিষ্ট জমিতে ক্রমাগত অধিক পরিমাণে শ্রম নিয়োগ করা হলে মোট উৎপাদন বৃদ্ধি পায়। তবে প্রান্তিক উৎপাদন নির্দিষ্ট বিন্দুর পরে ক্রমশ হ্রাস পায়। উৎপাদনের এ নিয়মটিই হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি।