দাম বাড়ার পাশাপাশি আয়ের বৃদ্ধি ঘটলে চাহিদা রেখার কী পরিবর্তন হবে? তোমার মতামত দাও।
উত্তর: অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দাম বাড়ার পাশাপাশি আয়ের বৃদ্ধি ঘটলে চাহিদা রেখাটি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয় না। চাহিদা বিধি অনুসারে দাম ছাড়া অন্যান্য অবস্থা তথা ভোক্তার আয়, রুচি, অভ্যাস, ক্রেতার সংখ্যা সম্পর্কিত অন্যান্য দ্রব্যের দাম অপরিবর্তিত থাকে। এজন্য দাম ছাড়া অন্যান্য বিষয় যা চাহিদাকে প্রভাবিত করে সেগুলোর পরিবর্তন ঘটলে চাহিদা বিধিটি কার্যকর হয় না। চাহিদা রেখা সাধারণত বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। কিন্তু দাম বাড়ার চেয়ে যদি আয় বৃদ্ধি কোনো কারণে বেশি ঘটে তাহলে চাহিদা কমবে না বরং বাড়তে পারে। এক্ষেত্রে চাহিদা রেখা বাম থেকে ডানদিকে ঊর্ধ্বগামী হবে। আর দাম বাড়ার তুলনায় যদি আয় কম হারে বাড়ে তবে চাহিদা কিছুটা হ্রাস পাবে। ফলে চাহিদা রেখা বাম থেকে ডানদিকে নিম্নগামী হবে। আর যদি দাম বৃদ্ধি ও আয় বৃদ্ধি সমান হারে হয় তবে. চাহিদার কোনো পরিবর্তন হবে না। এক্ষেত্রে চাহিদা রেখা লম্ব অক্ষের সমান্তরাল হবে।
SSC অর্থনীতি অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য · সৃজনশীল
দাম বাড়ার পাশাপাশি আয়ের বৃদ্ধি ঘটলে চাহিদা রেখার কী পরিবর্তন হবে? ত…
উদ্দীপক

Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
চিত্রে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে পণ্যের দাম নির্দেশ করা হয়েছে। উদ্দীপকের সূচি থেকে পণ্যের দাম যখন ২ টাকা চাহিদার পরিমাণ ২০ একক যার সমন্বয় বিন্দু a। এখন দ্রব্যের দাম বৃদ্ধি পেয়ে যথাক্রমে ৪, ৬ ও ৮ টাকা হলে চাহিদার পরিমাণ কমে যথাক্রমে ১৫, ১০ ও ৫ একক হয় যাদের সমন্বয় বিন্দু যথাক্রমে b, c ও d হয়। এখন সমন্বয় বিন্দুসমূহ a, b, c, d যোগ করে DD রেখা পাওয়া যায়। উক্ত DD রেখাই উদ্দীপকের সূচি থেকে অঙ্কিত চাহিদা রেখা।উত্তর