রাসেল সাহেবের আয় বেড়ে গেলে চাহিদা বিধিটির ব্যতিক্রম ঘটার সম্ভাবনা আছে কি? মতামত দাও।
উত্তর: হ্যাঁ, রাসেল সাহেবের আয় বেড়ে গেলে চাহিদা বিধিটির ব্যতিক্রম ঘটার সম্ভাবনা আছে। সাধারণত চাহিদা বিধি অনুযায়ী দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে এবং দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। কিন্তু রাসেল সাহেবের আয় বেড়ে গেলে এ নিয়ম কার্যকর থাকবে না। দাম বাড়ার সাথে সাথে তার আয় বাড়লে আগের তুলনায় কম ক্রয় করবে না বরং বেশি ক্রয় করতে পারে। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দাম বাড়ার পাশাপাশি আয়ের বৃদ্ধি ঘটলে চাহিদা রেখাটি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয় না। চাহিদা বিধি অনুসারে দাম ছাড়া অন্যান্য অবস্থা তথা ভোক্তার আয়, রুচি, অভ্যাস, ক্রেতার সংখ্যা সম্পর্কিত অন্যান্য দ্রব্যের দাম অপরিবর্তিত থাকে। এজন্য দাম ছাড়া অন্যান্য বিষয় যা চাহিদাকে প্রভাবিত করে সেগুলোর পরিবর্তন ঘটলে চাহিদা বিধিটি কার্যকর হয় না। অতএব দেখা যায়, রাসেল সাহেবের আয় বেড়ে গেলে চাহিদা বিধিটির ব্যতিক্রম ঘটবে।
SSC অর্থনীতি অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য · সৃজনশীল
রাসেল সাহেবের আয় বেড়ে গেলে চাহিদা বিধিটির ব্যতিক্রম ঘটার সম্ভাবনা আ…
উদ্দীপক

Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
চিত্রে ভূমি অক্ষে আমের চাহিদা এবং লম্ব অক্ষে আমের দাম নির্দেশ করা হয়েছে। সূচি হতে আমের দাম যখন ১০০ টাকা তখন আমের চাহিদা ১০ কেজি। চিত্রে যার সমন্বয় বিন্দু a। এখন আমের দাম কমে ৮০, ৬০ ও ৪০ টাকা হলে আমের চাহিদা বেড়ে যথাক্রমে ১২, ১৪ ও ১৬ কেজি হয়। যাদের সমন্বয় বিন্দু যথাক্রমে b, c ও d। এখন সমন্বয় বিন্দুসমূহ a, b, c, d যোগ করে DD রেখা পাওয়া যায়। উক্ত DD -রেখাই উদ্দীপকের সূচি থেকে অঙ্কিত চাহিদা রেখা।উত্তর