শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের মি. R-এর বাজারটি প্রতিযোগিতার ভিত্তিতে যে বাজারকে নির্দেশ করে তাতে উৎপাদন ও দাম নির্ধারণে সরকারের ভূমিকা আছে কি? বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের মি. R-এর বাজারটি প্রতিযোগিতার ভিত্তিতে যে বাজারকে নির্দেশ করে সেটি হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। কেননা উক্ত বাজারে অনেকেই বেচাকেনা করে থাকে এবং তারা সবাই বাজার সম্পর্কে পুরোপুরি জ্ঞানসম্পন্ন। যা পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যকে নির্দেশ করে। আর এ বাজারে উৎপাদন ও দাম নির্ধারণে সরকারের কোনো ভূমিকা থাকে না। পূর্ণ প্রতিযোগিতা এমন এক বাজার ব্যবস্থা যেখানে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা সমজাতীয় দ্রব্য বেচাকেনা করেন। বাজারে চাহিদা ও যোগান দ্বারা পণ্যের দাম একবার নির্ধারিত হলে কোনো ক্রেতা বা বিক্রেতার পক্ষে তা পরিবর্তন করা সম্ভব হয় না। একজন ক্রেতার চাহিদা বা একজন বিক্রেতার যোগান বাজারে একটা নগণ্য অংশ মাত্র। সুতরাং একজন বা অল্প কয়েকজন ক্রেতা-বিক্রেতা সমজাতীয় দ্রব্যের বাজার দামকে প্রভাবিত করতে পারে না। তাই পূর্ণ প্রতিযোগিতার বাজারে একবার দাম নির্ধারিত হলে ক্রেতা বা বিক্রেতাকে তা মেনে নিতে হয়। এ বাজারের মূল লক্ষ্য থাকে সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ মুনাফা অর্জন। এছাড়া পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিবেচিত পণ্য সমজাতীয় বা একই গুণসম্পন্ন হয়। আর এ বাজার দাম ও উৎপাদন নিয়ন্ত্রণ করে বলে এখানে সরকারের কোনো ভূমিকা থাকে না।

SSC অর্থনীতি অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য · সৃজনশীল

উদ্দীপকের মি. R-এর বাজারটি প্রতিযোগিতার ভিত্তিতে যে বাজারকে নির্দেশ…

উদ্দীপক

মি. N একদিন সকালে বাজারে গেলেন। তিনি ঢেঁড়স, লাউ, লালশাক, মাছ ইত্যাদি কিনলেন। তিনি ২০ কেজি গাভীর দুধ কিনতে গিয়ে দেখলেন যে তার মতো অনেকেই দুধ কিনতে আগ্রহী। কিন্তু সরবরাহ কম থাকায় সবাই দুধ কিনতে পারছেন না। অন্যদিকে মি. R এমন একটি বাজারের সাথে সম্পৃক্ত যে বাজারে তার মতো আরও অনেকেই বেচাকেনা করে থাকে এবং তারা সবাই বাজার সম্পর্কে পুরাপুরি জ্ঞানসম্পন্ন।

Sylhet · 2019

উত্তর

জাতীয় বাজার বলতে এমন এক দ্রব্যের বাজারকে বোঝায়, যার ক্রেতা ও বিক্রেতা একটি নির্দিষ্ট দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে।

উত্তর

একটি মাত্র দ্রব্য উৎপাদন করে এমন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ফার্ম বলে। আর শিল্প বলতে মূলত অর্থনৈতিক এমন একটি প্রতিষ্ঠানকে বোঝায় যার অধীনে অসংখ্য ফার্ম থাকতে পারে। যেখানে ফার্মসমূহ একবার মূল্য ও উৎপাদন নির্ধারণ করলে পরবর্তীতে তা আর পরিবর্তন করার সুযোগ নেই। অর্থাৎ শিল্পের অন্তর্গত ফার্মসমূহের মূল্য ও উৎপাদন স্থির হয়ে যায়। এভাবে ফার্ম ও শিল্প সম্পর্কিত।

উত্তর

সময়ের প্রেক্ষিতে মি. N-এর বাজারটি অতি স্বল্পকালীন বাজারের অন্তর্গত। কেননা তিনি যে বাজার করছেন সেখানে অতি স্বল্প সময়ের জন্য বাজার সৃষ্টি হয়। চাহিদা কমা বা বাড়ার সাথে যার যোগান পরিবর্তন করা যায় না। এটা অতি স্বল্পকালীন বাজারের বৈশিষ্ট্য। অতি স্বল্পকালীন বাজারে নির্দিষ্ট সময়ে বাজারে দ্রব্যের যোগান স্থির থাকে। চাহিদার বৃদ্ধি-হ্রাস হলেও পণ্যের যোগান পরিবর্তন করা যায় না। উদাহরণ হিসেবে বলা যায়, সকালের কাঁচা বাজার। এ ধরনের বাজারে সকালে স্বল্প সময়ের মধ্যে পণ্যের চাহিদা ও দাম বৃদ্ধি হলেও এই অল্প সময়ে যোগানের পরিবর্তন করা যায় না। উদ্দীপকে দেখা যায় মি. N একদিন সকালে বাজারে গেলেন। তিনি ঢেঁড়স, লাউ, লালশাক, মাছ ইত্যাদি কনলেন। তিনি ২০ কেজি গাভীর দুধ কিনতে গিয়ে দেখলেন যে তার মতো অনেকেই দুধ কিনতে আগ্রহী। কিন্তু যোগান কম থাকায় সবাই দুধ কিনতে পারছেন না। তাই বলা যায়, মি. N-এর বাজারটি অতি স্বল্পকালীন বাজারকেই নির্দেশ করছে।

উত্তর

উদ্দীপকের মি. R-এর বাজারটি প্রতিযোগিতার ভিত্তিতে যে বাজারকে নির্দেশ করে সেটি হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। কেননা উক্ত বাজারে অনেকেই বেচাকেনা করে থাকে এবং তারা সবাই বাজার সম্পর্কে পুরোপুরি জ্ঞানসম্পন্ন। যা পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যকে নির্দেশ করে। আর এ বাজারে উৎপাদন ও দাম নির্ধারণে সরকারের কোনো ভূমিকা থাকে না। পূর্ণ প্রতিযোগিতা এমন এক বাজার ব্যবস্থা যেখানে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা সমজাতীয় দ্রব্য বেচাকেনা করেন। বাজারে চাহিদা ও যোগান দ্বারা পণ্যের দাম একবার নির্ধারিত হলে কোনো ক্রেতা বা বিক্রেতার পক্ষে তা পরিবর্তন করা সম্ভব হয় না। একজন ক্রেতার চাহিদা বা একজন বিক্রেতার যোগান বাজারে একটা নগণ্য অংশ মাত্র। সুতরাং একজন বা অল্প কয়েকজন ক্রেতা-বিক্রেতা সমজাতীয় দ্রব্যের বাজার দামকে প্রভাবিত করতে পারে না। তাই পূর্ণ প্রতিযোগিতার বাজারে একবার দাম নির্ধারিত হলে ক্রেতা বা বিক্রেতাকে তা মেনে নিতে হয়। এ বাজারের মূল লক্ষ্য থাকে সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ মুনাফা অর্জন। এছাড়া পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিবেচিত পণ্য সমজাতীয় বা একই গুণসম্পন্ন হয়। আর এ বাজার দাম ও উৎপাদন নিয়ন্ত্রণ করে বলে এখানে সরকারের কোনো ভূমিকা থাকে না।
SSCঅর্থনীতিঅধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উপযোগ, ভোগ ও ভোক্তার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো?

উপযোগ, ভোগ ও ভোক্তার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বাজার চাহিদা রেখা কীভাবে তৈরি হয়?

বাজার চাহিদা রেখা কীভাবে তৈরি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান হয় কেন?

প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জোগান ও মজুত ধারণাটি ব্যাখ্যা করো।

জোগান ও মজুত ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বাজার চাহিদা রেখা কী?

বাজার চাহিদা রেখা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.চাহিদাসূচি ও চাহিদারেখার মধ্যে একটি পার্থক্য লেখো।

চাহিদাসূচি ও চাহিদারেখার মধ্যে একটি পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রান্তিক উপযোগ সম্পর্কে ধারণা দাও

প্রান্তিক উপযোগ সম্পর্কে ধারণা দাও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.চাহিদা বিধি ধারণাটি ব্যাখ্যা করো।

চাহিদা বিধি ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ভারসাম্য পরিমাণ কীভাবে নির্ধারিত হয়?

ভারসাম্য পরিমাণ কীভাবে নির্ধারিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'জোগান ও মজুত একই অর্থে ব্যবহৃত হয় না'- ব্যাখ্যা করো।

'জোগান ও মজুত একই অর্থে ব্যবহৃত হয় না'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাহিদা রেখা কীভাবে অঙ্কন করা হয়?

চাহিদা রেখা কীভাবে অঙ্কন করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.চাহিদাসূচি কীভাবে তৈরি হয়?

চাহিদাসূচি কীভাবে তৈরি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।