সময়ের প্রেক্ষিতে মি. N-এর বাজারটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: সময়ের প্রেক্ষিতে মি. N-এর বাজারটি অতি স্বল্পকালীন বাজারের অন্তর্গত। কেননা তিনি যে বাজার করছেন সেখানে অতি স্বল্প সময়ের জন্য বাজার সৃষ্টি হয়। চাহিদা কমা বা বাড়ার সাথে যার যোগান পরিবর্তন করা যায় না। এটা অতি স্বল্পকালীন বাজারের বৈশিষ্ট্য। অতি স্বল্পকালীন বাজারে নির্দিষ্ট সময়ে বাজারে দ্রব্যের যোগান স্থির থাকে। চাহিদার বৃদ্ধি-হ্রাস হলেও পণ্যের যোগান পরিবর্তন করা যায় না। উদাহরণ হিসেবে বলা যায়, সকালের কাঁচা বাজার। এ ধরনের বাজারে সকালে স্বল্প সময়ের মধ্যে পণ্যের চাহিদা ও দাম বৃদ্ধি হলেও এই অল্প সময়ে যোগানের পরিবর্তন করা যায় না। উদ্দীপকে দেখা যায় মি. N একদিন সকালে বাজারে গেলেন। তিনি ঢেঁড়স, লাউ, লালশাক, মাছ ইত্যাদি কনলেন। তিনি ২০ কেজি গাভীর দুধ কিনতে গিয়ে দেখলেন যে তার মতো অনেকেই দুধ কিনতে আগ্রহী। কিন্তু যোগান কম থাকায় সবাই দুধ কিনতে পারছেন না। তাই বলা যায়, মি. N-এর বাজারটি অতি স্বল্পকালীন বাজারকেই নির্দেশ করছে।
SSC অর্থনীতি অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য · সৃজনশীল
সময়ের প্রেক্ষিতে মি. N-এর বাজারটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর