মি. রিজনকে একজন দক্ষ সংগঠক বলা যায় কি? তোমার উত্তরের পক্ষে যুক্তি প্রদর্শন কর।
উত্তর: হ্যাঁ উদ্দীপকের মি. রিজনকে একজন দক্ষ সংগঠক বা উদ্যোক্তা বলা যায়। উৎপাদন ক্ষেত্রে ভূমি, শ্রম, মূলধন ইত্যাদি উপকরণের মধ্যে উপযুক্ত সমন্বয় ঘটিয়ে যিনি উৎপাদন কাজ পরিচালনা করেন তাকে সংগঠক বা উদ্যোক্তা বলা হয়। বিভিন্ন কাজ যেমন কোনোকিছু উৎপাদনের পরিকল্পনা প্রণয়ন, ভূমি, শ্রম, মূলধন একত্রীকরণ ও তাদের মধ্যে সমন্বয় সাধন ও ঝুঁকি নিয়ে উৎপাদন কাজ সংগঠক পরিচালনা করে থাকে। ব্যবসার বিভিন্ন অংশ একসাথে ধরে রাখা এবং লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় রূপরেখা তৈরি সংগঠকের বা উদ্যোক্তার সাংগঠনিক কাঠামোর অন্তর্ভুক্ত। তাছাড়া বিভিন্ন কাজের দায়িত্ব বণ্টন, নিয়ম-শৃঙ্খলা গড়ে তোলা ইত্যাদিও তার কাজের অন্তর্ভুক্ত। ব্যবসার আয়তন, উৎপাদিত পণ্যের প্রকৃতি ও পরিমাণ, শিল্পের প্রকৃতি, শ্রমিকের দক্ষতা প্রভৃতির ওপর তিনি নজর রাখেন। এছাড়া ঊর্ধ্বতন ও অধস্তন কর্মীদের পদগুলো তিনি ক্রমানুসারে সাজান। উদ্দীপকেও আমরা অনুরূপ ঘটনা প্রত্যক্ষ করি। যেমন মি. রিজনের একটি ফুলের দোকান আছে। তার দোকানে তিনি ১০ জন কর্মচারী ও একজন ম্যানেজার নিয়োগ দেন। ফুল সংগ্রহ, সংরক্ষণ, বিক্রি প্রভৃতি কাজগুলো তিনি তার কর্মচারীদের মধ্যে ভাগ করে দেন। মাস শেষে তিনি ম্যানেজারের মাধ্যমে কাজের খোঁজখবর নেন। কারও কাজে ভুলত্রুটি থাকলে তিনি তাকে ব্যক্তিগতভাবে ডেকে সংশোধন ও সতর্কবাণী প্রদান করেন। এসব বিষয় একজন দক্ষ সংগঠক বা উদ্যোক্তার ক্ষেত্রে প্রয়োজন। তাই মি. রিজন একজন দক্ষ সংগঠক বা উদ্যোক্তা।
SSC অর্থনীতি অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য · সৃজনশীল
মি. রিজনকে একজন দক্ষ সংগঠক বলা যায় কি? তোমার উত্তরের পক্ষে যুক্তি প…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর