শেয়ারFacebookWhatsApp

উপরের সুচি থেকে পিয়াজের যোগান রেখাটি অঙ্কন করে তা ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে প্রদত্ত সূচির ভিত্তিতে অঙ্কিত যোগান রেখা নিম্নরূপ- [চিত্র] চিত্রে ভূমি অক্ষে পিয়াজের যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে পিয়াজের দাম নির্দেশ করা হয়েছে। উদ্দীপকের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পিয়াজের দাম যখন ৩০ টাকা তখন যোগানের পরিমাণ ৪০ কেজি। যার সমন্বয় বিন্দু A। এখন পিয়াজের দাম বৃদ্ধি পেয়ে যথাক্রমে ৬০, ৯০ ও ১২০ টাকা হলে যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে যথাক্রমে ৮০, ১২০ ও ১৬০ কেজি হয়, যাদের সমন্বয় বিন্দু যথাক্রমে B, C ও D হয়। এখন সমন্বয় বিন্দুসমূহ A, B, C, D যোগ করে SS [গণিত] রেখা পাওয়া যায়। উক্ত SS [গণিত] রেখাই উপরের সূচি থেকে অঙ্কিত পিয়াজের যোগান রেখা।

SSC অর্থনীতি অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য · সৃজনশীল

উপরের সুচি থেকে পিয়াজের যোগান রেখাটি অঙ্কন করে তা ব্যাখ্যা কর।

উদ্দীপক

নিচের বিভিন্ন দামে পিয়াজের যোগানের পরিমাণ দেখানো হলো। সূচিটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও। question image

Combined · 2018

উত্তর

যে দামে চাহিদা ও যোগান সমান হয় তাকে ভারসাম্য দাম বলে।

উত্তর

বাজারে সব ভোক্তার ব্যক্তিগত চাহিদার সমষ্টিকে বলা হয় বাজার চাহিদা। একজন ব্যক্তির চাহিদা সূচি থেকে ব্যক্তিগত চাহিদা রেখা অঙ্কন করা যায়। তেমনি সব ক্রেতার ব্যক্তিগত চাহিদা যোগ করে বাজার চাহিদা রেখা অঙ্কন করা সম্ভব। উদাহরণস্বরূপ কোনো বাজারে যদি দুজন ক্রেতা থাকে এবং পণ্যের দাম ২ টাকা হলে তাদের চাহিদা যদি যথাক্রমে ১৫ ও ২০ একক হয়, তাহলে বাজার চাহিদা হবে (১৫ + ২০) = ৩৫ একক। এভাবে বাজার চাহিদা সূচি তৈরি করা সম্ভব এবং সেই সূচি থেকে অঙ্কিত রেখাকে বাজার চাহিদা রেখা বলা হয়।

উত্তর

উদ্দীপকে প্রদত্ত সূচির ভিত্তিতে অঙ্কিত যোগান রেখা নিম্নরূপ- question image চিত্রে ভূমি অক্ষে পিয়াজের যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে পিয়াজের দাম নির্দেশ করা হয়েছে। উদ্দীপকের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পিয়াজের দাম যখন ৩০ টাকা তখন যোগানের পরিমাণ ৪০ কেজি। যার সমন্বয় বিন্দু A। এখন পিয়াজের দাম বৃদ্ধি পেয়ে যথাক্রমে ৬০, ৯০ ও ১২০ টাকা হলে যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে যথাক্রমে ৮০, ১২০ ও ১৬০ কেজি হয়, যাদের সমন্বয় বিন্দু যথাক্রমে B, C ও D হয়। এখন সমন্বয় বিন্দুসমূহ A, B, C, D যোগ করে SS′SS^{\prime} রেখা পাওয়া যায়। উক্ত SS′SS^{\prime} রেখাই উপরের সূচি থেকে অঙ্কিত পিয়াজের যোগান রেখা।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত বিধিটি যোগান বিধি। কেননা কোনো দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে এবং দাম কমলে যোগান কমে। দামের সাথে যোগানের এরূপ সমমুখী সম্পর্ক যে বিধির সাহায্যে প্রকাশ করা হয় তাই যোগান বিধি। অনেক ক্ষেত্রে বিধিটি কার্যকর হয় না। যেসব ক্ষেত্রে যোগান বিধি কার্যকর হয় না তা নিচে বিশ্লেষণ করা হলো- ১.সীমাবদ্ধ যোগান: কিছু কিছু দ্রব্য পুনরায় উৎপাদন করা যায় না। যেমন- মৃত শিল্পীর আঁকা ছবি, পুরাকীর্তি ইত্যাদি। এসব দ্রব্যের দাম যতই বাড়ুক না কেন যোগান বাড়ে না। ২. ভবিষ্যতে দাম পরিবর্তনের সম্ভাবনা: ভবিষ্যতে দাম আরও বাড়তে পারে এরকম সম্ভাবনায় বেশি দামেও যোগান বাড়বে না। আবার ভবিষ্যতে দাম কমার সম্ভাবনা থাকলে বর্তমানে কম দামেও দ্রব্যের যোগান বাড়বে। ৩. শ্রমিকের যোগান: শ্রমিকের মজুরি বাড়লে অনেক সময় শ্রমিকরা শ্রমের বদলে বিশ্রাম ভোগ করতে চায়। ফলে মজুরি বাড়লেও শ্রমের যোগান বাড়ে না। ৪. উৎপাদন খরচ: কোনো দ্রব্যের উৎপাদন খরচ বাড়লে মুনাফা হ্রাস পায়। ফলে উৎপাদনকারীর উৎপাদন হ্রাস করে। সেক্ষেত্রে দ্রব্যের দাম বাড়লেও যোগান বাড়ে না। ৫. প্রাকৃতিক অবস্থা: বন্যা, খরা, ঘূর্ণিঝড় প্রভৃতি প্রাকৃতিক কারণে কৃষিপণ্যের উৎপাদন কমে যায়। সেক্ষেত্রে এসব দ্রব্যের দাম বাড়লেও যোগান বাড়ানো যায় না। ৬. পরিবহন সমস্যা: যাতায়াত ও পরিবহনের অসুবিধা দেখা দিলে কোনো কোনো এলাকার দ্রব্যের দাম বাড়লেও তার যোগান স্বল্পকালে বাড়ানো যায় না। এসব ক্ষেত্রে যোগান বিধি কার্যকর হয় না। অতএব দেখা যায়, উল্লিখিত পরিস্থিতিতে যোগান বিধি কার্যকর হয় না।
SSCঅর্থনীতিঅধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উপযোগ, ভোগ ও ভোক্তার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো?

উপযোগ, ভোগ ও ভোক্তার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বাজার চাহিদা রেখা কীভাবে তৈরি হয়?

বাজার চাহিদা রেখা কীভাবে তৈরি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান হয় কেন?

প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জোগান ও মজুত ধারণাটি ব্যাখ্যা করো।

জোগান ও মজুত ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বাজার চাহিদা রেখা কী?

বাজার চাহিদা রেখা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.চাহিদাসূচি ও চাহিদারেখার মধ্যে একটি পার্থক্য লেখো।

চাহিদাসূচি ও চাহিদারেখার মধ্যে একটি পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রান্তিক উপযোগ সম্পর্কে ধারণা দাও

প্রান্তিক উপযোগ সম্পর্কে ধারণা দাও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.চাহিদা বিধি ধারণাটি ব্যাখ্যা করো।

চাহিদা বিধি ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ভারসাম্য পরিমাণ কীভাবে নির্ধারিত হয়?

ভারসাম্য পরিমাণ কীভাবে নির্ধারিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'জোগান ও মজুত একই অর্থে ব্যবহৃত হয় না'- ব্যাখ্যা করো।

'জোগান ও মজুত একই অর্থে ব্যবহৃত হয় না'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাহিদা রেখা কীভাবে অঙ্কন করা হয়?

চাহিদা রেখা কীভাবে অঙ্কন করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.চাহিদাসূচি কীভাবে তৈরি হয়?

চাহিদাসূচি কীভাবে তৈরি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।