অনেক ক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত বিধিটি কার্যকর হয় না-বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিধিটি যোগান বিধি। কেননা কোনো দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে এবং দাম কমলে যোগান কমে। দামের সাথে যোগানের এরূপ সমমুখী সম্পর্ক যে বিধির সাহায্যে প্রকাশ করা হয় তাই যোগান বিধি। অনেক ক্ষেত্রে বিধিটি কার্যকর হয় না। যেসব ক্ষেত্রে যোগান বিধি কার্যকর হয় না তা নিচে বিশ্লেষণ করা হলো- ১.সীমাবদ্ধ যোগান: কিছু কিছু দ্রব্য পুনরায় উৎপাদন করা যায় না। যেমন- মৃত শিল্পীর আঁকা ছবি, পুরাকীর্তি ইত্যাদি। এসব দ্রব্যের দাম যতই বাড়ুক না কেন যোগান বাড়ে না। ২. ভবিষ্যতে দাম পরিবর্তনের সম্ভাবনা: ভবিষ্যতে দাম আরও বাড়তে পারে এরকম সম্ভাবনায় বেশি দামেও যোগান বাড়বে না। আবার ভবিষ্যতে দাম কমার সম্ভাবনা থাকলে বর্তমানে কম দামেও দ্রব্যের যোগান বাড়বে। ৩. শ্রমিকের যোগান: শ্রমিকের মজুরি বাড়লে অনেক সময় শ্রমিকরা শ্রমের বদলে বিশ্রাম ভোগ করতে চায়। ফলে মজুরি বাড়লেও শ্রমের যোগান বাড়ে না। ৪. উৎপাদন খরচ: কোনো দ্রব্যের উৎপাদন খরচ বাড়লে মুনাফা হ্রাস পায়। ফলে উৎপাদনকারীর উৎপাদন হ্রাস করে। সেক্ষেত্রে দ্রব্যের দাম বাড়লেও যোগান বাড়ে না। ৫. প্রাকৃতিক অবস্থা: বন্যা, খরা, ঘূর্ণিঝড় প্রভৃতি প্রাকৃতিক কারণে কৃষিপণ্যের উৎপাদন কমে যায়। সেক্ষেত্রে এসব দ্রব্যের দাম বাড়লেও যোগান বাড়ানো যায় না। ৬. পরিবহন সমস্যা: যাতায়াত ও পরিবহনের অসুবিধা দেখা দিলে কোনো কোনো এলাকার দ্রব্যের দাম বাড়লেও তার যোগান স্বল্পকালে বাড়ানো যায় না। এসব ক্ষেত্রে যোগান বিধি কার্যকর হয় না। অতএব দেখা যায়, উল্লিখিত পরিস্থিতিতে যোগান বিধি কার্যকর হয় না।
SSC অর্থনীতি অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য · সৃজনশীল
অনেক ক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত বিধিটি কার্যকর হয় না-বিশ্লেষণ কর।
উদ্দীপক

Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
চিত্রে ভূমি অক্ষে পিয়াজের যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে পিয়াজের দাম নির্দেশ করা হয়েছে। উদ্দীপকের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পিয়াজের দাম যখন ৩০ টাকা তখন যোগানের পরিমাণ ৪০ কেজি। যার সমন্বয় বিন্দু A। এখন পিয়াজের দাম বৃদ্ধি পেয়ে যথাক্রমে ৬০, ৯০ ও ১২০ টাকা হলে যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে যথাক্রমে ৮০, ১২০ ও ১৬০ কেজি হয়, যাদের সমন্বয় বিন্দু যথাক্রমে B, C ও D হয়। এখন সমন্বয় বিন্দুসমূহ A, B, C, D যোগ করে রেখা পাওয়া যায়। উক্ত রেখাই উপরের সূচি থেকে অঙ্কিত পিয়াজের যোগান রেখা।উত্তর