অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দাম বাড়ার পাশাপাশি আয়ের বৃদ্ধি ঘটলে উক্ত চাহিদা রেখার কী পরিবর্তন হবে? যুক্তিসহকারে বিশ্লেষণ কর।
উত্তর: অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দাম বাড়ার পাশাপাশি আয়ের বৃদ্ধি ঘটলে চাহিদা রেখাটি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয় না। চাহিদা বিধি অনুসারে দাম ছাড়া অন্যান্য অবস্থা তথা ভোক্তার আয়, বুচি, অভ্যাস, ক্রেতার সংখ্যা সম্পর্কিত অন্যান্য দ্রব্যের দাম অপরিবর্তিত থাকে। এজন্য দাম ছাড়া অন্যান্য বিষয় যা চাহিদাকে প্রভাবিত করে সেগুলোর পরিবর্তন ঘটলে চাহিদা বিধিটি কার্যকর হয় না। চাহিদা রেখা সাধারণত বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। কিন্তু দাম বাড়ার চেয়ে যদি আয় বৃদ্ধি কোনো কারণে বেশি ঘটে তাহলে চাহিদা রেখার কোনো পরিবর্তন হবে না।
SSC অর্থনীতি অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য · সৃজনশীল
অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দাম বাড়ার পাশাপাশি আয়ের বৃদ্ধি ঘটলে…
উদ্দীপক

Combined · 2017
উত্তর
উত্তর
উত্তর
উপরের রেখাচিত্রে ভূমি (OX) অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব OY অক্ষে দ্রব্যের দাম টাকায় দেখানো হয়েছে। দ্রব্যের দাম যখন ৪ টাকা তখন চাহিদার পরিমাণ ১৬ একক। দ্রব্যের দাম বেড়ে যখন ৬ টাকা তখন চাহিদার পরিমাণ কমে ১২ একক আবার দাম ৮ টাকা হলে চাহিদার পরিমাণ ৮ একক এবং দাম বেড়ে যখন ১০ টাকা তখন চাহিদার পরিমাণ কমে ৪ একক হয়েছে। এখন দাম ও চাহিদার পরিমাণের সমন্বয় সূচক বিন্দু a, b, c, d যোগ করে DD চাহিদা রেখা পাওয়া যায়।উত্তর