উপকরণের দাম ও উৎপাদন খরচ বৃদ্ধি পেলে উদ্দীপকে উল্লিখিত বিধিটি কার্যকর হবে কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উপকরণের দাম ও উৎপাদন খরচ বৃদ্ধি পেলে যোগান বিধিটি কার্যকর হবে না। যোগান বিধি অনুযায়ী দ্রব্যের দাম বৃদ্ধি পেলে যোগানের পরিমাণ বৃদ্ধি পায় এবং দাম হ্রাস পেলে যোগানের পরিমাণ হ্রাস পায়। দামের সাথে যোগানের এ সমমুখী সম্পর্ককে যোগান বিধি বলে। অন্যান্য বিধির মতো যোগান বিধিরও ব্যতিক্রম রয়েছে। অনেক ক্ষেত্রে এ বিধিটি কার্যকর হয় না। যেমন- যোগান স্থির থাকলে, দ্রব্যটি কৃষিপণ্য হলে, উপকরণ দাম পরিবর্তিত হলে, প্রযুক্তি স্থির না থাকলে, স্বাভাবিক সময় পরিবর্তন হলে ইত্যাদি। উদ্দীপকে দেখা যায়, দাম বৃদ্ধির সাথে যোগানের পরিমাণ বৃদ্ধি পায়। এখানে যোগান বিধি কার্যকর হয়েছে। কিন্তু উপকরণের দাম ও উৎপাদন খরচ বৃদ্ধি পেলে যোগান বিধিটি কার্যকর হয় না। কারণ উপকরণের দাম ও উৎপাদন খরচ বৃদ্ধি পেলে উৎপাদনের পরিমাণ কমে যায়। ফলে দাম বাড়লেও যোগানের পরিমাণ সেই অনুপাতে বাড়ানো সম্ভব হয় না। সুতরাং বলা যায়, উপকরণের দাম ও উৎপাদন খরচ বৃদ্ধি পেলে যোগান বিধিটি কার্যকর হয় না।
SSC অর্থনীতি অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য · সৃজনশীল
উপকরণের দাম ও উৎপাদন খরচ বৃদ্ধি পেলে উদ্দীপকে উল্লিখিত বিধিটি কার্য…
উদ্দীপক

Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
চিত্রে ভূমি অক্ষে যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম নির্দেশ করা হলো। যোগান সূচি অনুযায়ী, দাম যখন ৫ টাকা তখন যোগানের পরিমাণ ৫০ একক। যা মিলিত হয়েছে A বিন্দুতে। এভাবে দ্রব্যের দাম যখন ৫ টাকা, ১৫ টাকা, ২০ টাকা ও ২৫ টাকা তখন দ্রব্যের যোগান যথাক্রমে ৬০ একক, ৭০ একক, ৮০ এবং ৯০ একক হয়। বিন্দুগুলো মিলিত হয়েছে যথাক্রমে B, C, D এবং E বিন্দুতে। এখন A, B, C, D ও E বিন্দুগুলো যোগ করলে রেখা পাওয়া যায়। এটিই উদ্দীপকে প্রদত্ত যোগান সূচি হতে অঙ্কিত যোগান রেখা।উত্তর