শেয়ারFacebookWhatsApp

প্রেক্ষাপট-১ এ অর্থনীতির কোন মৌলিক নীতিটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর: প্রেক্ষাপট-১ এ অর্থনীতির “মানুষকে পেতে হলে ছাড়তে হয়” নীতিটি প্রকাশ পেয়েছে। পছন্দমতো কোনো কিছু পেতে গেলে আমাদেরকে অবশ্যই পছন্দের অপর একটি জিনিস ত্যাগ করতে হয়। উদাহরণ দিয়ে বলি, তুমি যদি অর্থনীতি বিষয় পড়তে মোট সময় ব্যয় কর, তবে বাংলা বা ইংরেজি বিষয়ে পড়া থেকে তোমাকে বিরত থাকতে হবে। এরূপ তুমি যদি টিভি দেখ, তবে খেলাধুলার পেছনে সময় ব্যয় করতে পারবে না। সরকার যদি বাজেটে সামরিক খাতে বেশি ব্যয় করে, তবে শিক্ষাখাতসহ অন্যান্য বেসামরিক খাতে ব্যয় কমাতে হবে। অর্থাৎ সমাজে মানুষ সর্বদা একটি দেওয়া-নেওয়ার (Trade offs) নীতি মেনে চলেন। প্রেক্ষাপট-১ এ জনাব আকাশ একজন সরকারি কর্মকর্তা। চলতি বছর তিনি চাকরি থেকে অবসর নেন। অবসর গ্রহণের পর তিনি যে পেনশন পান তা দ্বারা গ্রাম ও শহরে বাড়ি নির্মাণের পরিকল্পনা করেন। কিন্তু তার নিকট যে অর্থ আছে তা দ্বারা গ্রাম ও শহর উভয় জায়গায় বাড়ি নির্মাণ সম্ভব না। তাই তিনি গ্রামে বাড়ি নির্মাণ না করে শহরে বাড়ি নির্মাণের সিদ্ধান্ত নিলেন। তিনি শহরে বাড়ি নির্মাণের জন্য গ্রামে বাড়ি নির্মাণের সিদ্ধান্ত ত্যাগ করে। এটি অর্থনীতির মৌলিক নীতি 'মানুষকে পেতে হলে ছাড়তে হয়' এ নীতির সাথে সাদৃশ্যপূর্ণ।

SSC অর্থনীতি অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য · সৃজনশীল

প্রেক্ষাপট-১ এ অর্থনীতির কোন মৌলিক নীতিটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।

উদ্দীপক

প্রেক্ষাপট-১ : জনাব আকাশ একজন সরকারি কর্মকর্তা। চলতি বছর তিনি চাকরি থেকে অবসর নেন। অবসর গ্রহণের পর তিনি যে পেনশন পান তা দ্বারা গ্রাম ও শহরে বাড়ি নির্মাণের পরিকল্পনা করেন। কিন্তু তার নিকট যে অর্থ আছে তা দ্বারা গ্রাম ও শহর উভয় জায়গায় বাড়ি নির্মাণ সম্ভব না। তাই তিনি গ্রামে বাড়ি নির্মাণ না করে শহরে বাড়ি নির্মাণের সিদ্ধান্ত নিলেন। প্রেক্ষাপট-২ : জনাব রাকিব পড়াশোনা শেষ করে চাকরি না পেয়ে বিদেশ চলে যান। সেখানে গিয়ে তিনি একটি ব্যবসায় প্রতিষ্ঠান খোলেন। এর জন্য তাকে কর্তৃপক্ষের কোনো অনুমতি নিতে হয়নি। স্বাধীনভাবে তিনি ব্যবসা পরিচালনা করে অল্প সময়ে প্রচুর অর্থের মালিক হয়ে গেলেন। তার লক্ষ্য ব্যবসাকে আরো সম্প্রসারিত করা।

Barisal · 2023

উত্তর

কাজ করতে সক্ষম ব্যক্তি প্রচলিত মজুরিতে কাজ করতে ইচ্ছুক, কিন্তু কাজ পায় না – এ অবস্থাকেই বেকার বলে।

উত্তর

অদৃশ্য বাজার ব্যবস্থা যখন ব্যর্থ হয় তখন সরকারি হস্তক্ষেপ প্রয়োজন হয়। বাজার ব্যবস্থা সাধারণত নানাধরনের স্বতঃস্ফূর্ত চাহিদা ও সরবরাহের ক্রিয়া-প্রতিক্রিয়ার মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। বাজার ব্যবস্থা নির্দিষ্ট একজনের বদলে বহুজনের সম্মিলিত অদৃশ্য হাতের ইশারায় চলে। কিন্তু সব সময় ব্যাপারটি সঠিকভাবে হয় না। নানা কারণে অদৃশ্য হাত সঠিকভাবে কাজ করতে ব্যর্থ হয়। এমন অবস্থায় সরকারি হস্তক্ষেপ জরুরি হয়ে পড়ে।

উত্তর

প্রেক্ষাপট-১ এ অর্থনীতির “মানুষকে পেতে হলে ছাড়তে হয়” নীতিটি প্রকাশ পেয়েছে। পছন্দমতো কোনো কিছু পেতে গেলে আমাদেরকে অবশ্যই পছন্দের অপর একটি জিনিস ত্যাগ করতে হয়। উদাহরণ দিয়ে বলি, তুমি যদি অর্থনীতি বিষয় পড়তে মোট সময় ব্যয় কর, তবে বাংলা বা ইংরেজি বিষয়ে পড়া থেকে তোমাকে বিরত থাকতে হবে। এরূপ তুমি যদি টিভি দেখ, তবে খেলাধুলার পেছনে সময় ব্যয় করতে পারবে না। সরকার যদি বাজেটে সামরিক খাতে বেশি ব্যয় করে, তবে শিক্ষাখাতসহ অন্যান্য বেসামরিক খাতে ব্যয় কমাতে হবে। অর্থাৎ সমাজে মানুষ সর্বদা একটি দেওয়া-নেওয়ার (Trade offs) নীতি মেনে চলেন। প্রেক্ষাপট-১ এ জনাব আকাশ একজন সরকারি কর্মকর্তা। চলতি বছর তিনি চাকরি থেকে অবসর নেন। অবসর গ্রহণের পর তিনি যে পেনশন পান তা দ্বারা গ্রাম ও শহরে বাড়ি নির্মাণের পরিকল্পনা করেন। কিন্তু তার নিকট যে অর্থ আছে তা দ্বারা গ্রাম ও শহর উভয় জায়গায় বাড়ি নির্মাণ সম্ভব না। তাই তিনি গ্রামে বাড়ি নির্মাণ না করে শহরে বাড়ি নির্মাণের সিদ্ধান্ত নিলেন। তিনি শহরে বাড়ি নির্মাণের জন্য গ্রামে বাড়ি নির্মাণের সিদ্ধান্ত ত্যাগ করে। এটি অর্থনীতির মৌলিক নীতি 'মানুষকে পেতে হলে ছাড়তে হয়' এ নীতির সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

প্রেক্ষাপট-২ এ নির্দেশিত অর্থব্যবস্থাটি হলো ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদানগুলোর ওপর ব্যক্তিমালিকানা বজায় থাকে। উৎপাদন, বিনিময়, বণ্টন ও ভোগসহ সমাজের সকল অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়। উৎপাদনকারী ভোক্তার চাহিদা ও মুনাফার সুযোগ অনুযায়ী দ্রব্য সরবরাহ করে। ভোগের ক্ষেত্রেও ব্যক্তি পূর্ণ স্বাধীনতা ভোগ করে। এসব ক্ষেত্রে সরকারের কোনো হস্তক্ষেপ থাকে না। তাই এ ধরনের অর্থব্যবস্থাকে মুক্তবাজার অর্থনীতিও বলা হয়। এ অর্থব্যবস্থায় দ্রব্য ও সেবা উৎপাদনের ক্ষেত্রে প্রতিষ্ঠানসমূহের মধ্যে অবাধ প্রতিযোগিতা থাকে। ক্রেতা ও বিক্রেতার মধ্যে দরকষাকষির মাধ্যমে উৎপাদিত দ্রব্য ও সেবার দাম নির্ধারিত হয়। প্রেক্ষাপট-২ এ জনাব রাকিব পড়াশোনা শেষ করে চাকরি না পেয়ে বিদেশ চলে যান। সেখানে গিয়ে তিনি একটি ব্যবসায় প্রতিষ্ঠান খোলেন। এর জন্য তাকে কর্তৃপক্ষের কোনো অনুমতি নিতে হয়নি। স্বাধীনভাবে তিনি ব্যবসা পরিচালনা করে অল্প সময়ে প্রচুর অর্থের মালিক হয়ে গেলেন। এসব বৈশিষ্ট্য ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ। মুনাফা অর্জনকে সামনে রেখে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদন কাজ পরিচালিত হয়। যেসব ক্ষেত্রে মুনাফা বৃদ্ধির সম্ভাবনা থাকে সেসব ক্ষেত্রে উৎপাদন বেশি করা হয়। ভোক্তার রুচি ও চাহিদা অনুযায়ী উদ্যোক্তারা দ্রব্যসামগ্রীর উৎপাদনকে প্রাধান্য দেওয়া হয়। ক্রেতা এবং বিক্রেতা দরকষাকষির মাধ্যমে উক্ত অর্থব্যবস্থায় পণ্যের দাম নির্ধারণ করেন। অদৃশ্য হাত পদ্ধতিতে দ্রব্যের দাম নির্ধারিত হয়।
SSCঅর্থনীতিঅধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উপযোগ, ভোগ ও ভোক্তার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো?

উপযোগ, ভোগ ও ভোক্তার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বাজার চাহিদা রেখা কীভাবে তৈরি হয়?

বাজার চাহিদা রেখা কীভাবে তৈরি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান হয় কেন?

প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জোগান ও মজুত ধারণাটি ব্যাখ্যা করো।

জোগান ও মজুত ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বাজার চাহিদা রেখা কী?

বাজার চাহিদা রেখা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.চাহিদাসূচি ও চাহিদারেখার মধ্যে একটি পার্থক্য লেখো।

চাহিদাসূচি ও চাহিদারেখার মধ্যে একটি পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রান্তিক উপযোগ সম্পর্কে ধারণা দাও

প্রান্তিক উপযোগ সম্পর্কে ধারণা দাও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.চাহিদা বিধি ধারণাটি ব্যাখ্যা করো।

চাহিদা বিধি ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ভারসাম্য পরিমাণ কীভাবে নির্ধারিত হয়?

ভারসাম্য পরিমাণ কীভাবে নির্ধারিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'জোগান ও মজুত একই অর্থে ব্যবহৃত হয় না'- ব্যাখ্যা করো।

'জোগান ও মজুত একই অর্থে ব্যবহৃত হয় না'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাহিদা রেখা কীভাবে অঙ্কন করা হয়?

চাহিদা রেখা কীভাবে অঙ্কন করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.চাহিদাসূচি কীভাবে তৈরি হয়?

চাহিদাসূচি কীভাবে তৈরি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।