ভারসাম্য দাম নির্ধারণে উক্ত রেখা দুটির কোনো ভূমিকা আছে কি? একটি চিত্রে রেখা দু'টি সমন্বয় করে ব্যাখ্যা কর।
উত্তর: হ্যাঁ, ভারসাম্য দাম নির্ধারণে চাহিদা ও যোগান রেখার ভূমিকা আছে। একটি চিত্রে রেখা দুটি সমন্বয় করে ব্যাখ্যা করা হলো- যে দামে চাহিদা ও যোগান পরস্পর সমান হয় তাই হলো ভারসাম্য দাম। ভারসাম্য দাম নির্ধারণ প্রক্রিয়া নিম্নে ব্যাখ্যা করা হলো : [চিত্র] ক্রেতা চেষ্টা করে সর্বনিম্ন দামে দ্রব্যটি ক্রয় করতে। আবার, বিক্রেতা চেষ্টা করে সর্বোচ্চ দামে দ্রব্য বিক্রয় করতে। ক্রেতা-বিক্রেতার দরকষাকষির ফলে এমন একটি দামে দ্রব্যটি ক্রয়-বিক্রয় হয় যেখানে তার চাহিদা ও যোগান পরস্পর সমান। যে দামে চাহিদা ও যোগান সমান হয় তাই হলো ভারসাম্য দাম। প্রদত্ত চিত্রে ভূমি অক্ষে দ্রব্যের চাহিদা ও যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম পরিমাপ করা হয়েছে। DD₁ ও SS₁ হলো যথাক্রমে দ্রব্যের চাহিদা ও যোগান রেখা। চাহিদা ও যোগানের ভারসাম্য বিন্দুতে কোনো দ্রব্যের দাম নির্ধারিত হয়। চিত্রে দেখা যায়, দাম যখন OP° হয় কেবল তখনই চাহিদা ও যোগান পরস্পর E বিন্দুতে ভারসাম্য অর্জন করে সেখানে OQ° মোট পরিমাণ নির্দেশ করে। অর্থাৎ OP° দামে চাহিদা ও যোগানের পরিমাণ সমান থাকে এবং দাম বাড়া কিংবা কমার কোনো প্রবণতা থাকে না। কাজেই OP° হলো ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ হলো OQ°। সুতরাং বলা যায়, প্রদত্ত চিত্রের চাহিদা ও যোগান রেখার সমতার ভিত্তিতে ভারসাম্য দাম OP নির্ধারিত হয়েছে।
SSC অর্থনীতি অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য · সৃজনশীল
ভারসাম্য দাম নির্ধারণে উক্ত রেখা দুটির কোনো ভূমিকা আছে কি? একটি চিত…
উদ্দীপক

Comilla · 2023
উত্তর
উত্তর

উত্তর
উপরের চিত্রে চাহিদা রেখা DD ডানদিকে নিম্নগামী, যা চাহিদা বিধিকে নির্দেশ করে।
অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়ে এবং দাম কমলে যোগানের পরিমাণ কমে। দামের সাথে যোগানের এরূপ প্রত্যক্ষ সম্পর্ককে যোগান বিধি বলে।
উপরের চিত্রে যোগান রেখা SS ডানদিকে ঊর্ধ্বগামী রয়েছে, যা যোগান বিধিকে নির্দেশ করে।উত্তর
ক্রেতা চেষ্টা করে সর্বনিম্ন দামে দ্রব্যটি ক্রয় করতে। আবার, বিক্রেতা চেষ্টা করে সর্বোচ্চ দামে দ্রব্য বিক্রয় করতে। ক্রেতা-বিক্রেতার দরকষাকষির ফলে এমন একটি দামে দ্রব্যটি ক্রয়-বিক্রয় হয় যেখানে তার চাহিদা ও যোগান পরস্পর সমান। যে দামে চাহিদা ও যোগান সমান হয় তাই হলো ভারসাম্য দাম। প্রদত্ত চিত্রে ভূমি অক্ষে দ্রব্যের চাহিদা ও যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম পরিমাপ করা হয়েছে। DD₁ ও SS₁ হলো যথাক্রমে দ্রব্যের চাহিদা ও যোগান রেখা। চাহিদা ও যোগানের ভারসাম্য বিন্দুতে কোনো দ্রব্যের দাম নির্ধারিত হয়। চিত্রে দেখা যায়, দাম যখন OP° হয় কেবল তখনই চাহিদা ও যোগান পরস্পর E বিন্দুতে ভারসাম্য অর্জন করে সেখানে OQ° মোট পরিমাণ নির্দেশ করে। অর্থাৎ OP° দামে চাহিদা ও যোগানের পরিমাণ সমান থাকে এবং দাম বাড়া কিংবা কমার কোনো প্রবণতা থাকে না। কাজেই OP° হলো ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ হলো OQ°।
সুতরাং বলা যায়, প্রদত্ত চিত্রের চাহিদা ও যোগান রেখার সমতার ভিত্তিতে ভারসাম্য দাম OP নির্ধারিত হয়েছে।