শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত চিত্রের সাহায্যে একটি চাহিদা সূচি তৈরি করে ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের চিত্রে DD চাহিদা রেখা দাম ও চাহিদার পরিমাণের মধ্যে বিপরীত সম্পর্ক নির্দেশ করে। দাম ও চাহিদার পরিমাণের ভিত্তিতে একটি চাহিদা সূচি তৈরি করে ব্যাখ্যা করা হলো - [চিত্র] উপরের সূচিতে দেখা যায়, দাম যখন ১০ টাকা তখন চাহিদার পরিমাণ ৭ একক। দাম বেড়ে যখন ২০ টাকা তখন চাহিদার পরিমাণ কমে ৫ একক হয়। দাম আরও বেড়ে যখন ৩০ টাকা তখন চাহিদার পরিমাণ কমে ২ একক হয়। সূচিতে দেখা যাচ্ছে, দামের সাথে চাহিদার পরিমাণের একটি বিপরীত সম্পর্ক রয়েছে। অর্থাৎ দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে এবং দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্ককেই চাহিদা বিধি বলে। তাই বলা যায়, সূচিতে চাহিদা বিধি কার্যকর হয়েছে।

SSC অর্থনীতি অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত চিত্রের সাহায্যে একটি চাহিদা সূচি তৈরি করে ব্যাখ্…

উদ্দীপক

question image

Dinajpur · 2023

উত্তর

একটি পণ্য নির্দিষ্ট সময়ে ক্রেতার কেনার আকাঙ্ক্ষা, সামর্থ্য এবং নির্দিষ্ট মূল্যে দ্রব্যটি ক্রয় করার ইচ্ছা থাকলে তাকে চাহিদা বলে।

উত্তর

যে ব্যক্তি ভোগ করে তাকে আমরা ভোক্তা বলি। বাজার অর্থনীতিতে কোনো অবাধ সহজলভ্য দ্রব্য ছাড়া অন্য সব দ্রব্য ভোগ করার জন্যে যে ব্যক্তি অর্থ ব্যয় করতে প্রস্তুত থাকে তাকে ভোক্তা বলে। ভোক্তা ভোগের মাধ্যমে কোনো দ্রব্যের উপযোগ নিঃশেষ করে।

উত্তর

উদ্দীপকের চিত্রে DD চাহিদা রেখা দাম ও চাহিদার পরিমাণের মধ্যে বিপরীত সম্পর্ক নির্দেশ করে। দাম ও চাহিদার পরিমাণের ভিত্তিতে একটি চাহিদা সূচি তৈরি করে ব্যাখ্যা করা হলো - question image উপরের সূচিতে দেখা যায়, দাম যখন ১০ টাকা তখন চাহিদার পরিমাণ ৭ একক। দাম বেড়ে যখন ২০ টাকা তখন চাহিদার পরিমাণ কমে ৫ একক হয়। দাম আরও বেড়ে যখন ৩০ টাকা তখন চাহিদার পরিমাণ কমে ২ একক হয়। সূচিতে দেখা যাচ্ছে, দামের সাথে চাহিদার পরিমাণের একটি বিপরীত সম্পর্ক রয়েছে। অর্থাৎ দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে এবং দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্ককেই চাহিদা বিধি বলে। তাই বলা যায়, সূচিতে চাহিদা বিধি কার্যকর হয়েছে।

উত্তর

ক্রেতা-বিক্রেতার দর-কষাকষির ফলে এমন একটি দামে দ্রব্যটি ক্রয়-ব্রিকয় হয়, যেখানে চাহিদা ও যোগান পরস্পর সমান। যে দামে দ্রব্যটির চাহিদা ও যোগান সমান হয়, তাকে ভারসাম্য দাম বলে। ভারসাম্য দামে যে পরিমাণ দ্রব্য কেনা-বেচা হয়, তাকে ভারসাম্য পরিমাণ বলে। উদ্দীপকের আলোকে বাজার ভারসাম্য সূচি তৈরি করে ব্যাখ্যা করা হলো - question image উপরের সারণি থেকে দেখা যায়, দ্রব্যের দাম যখন ১০ টাকা তখন চাহিদার পরিমাণ ৭ একক এবং যোগানের পরিমাণ ২ একক। এক্ষেত্রে চাহিদা > যোগান হওয়ায় দ্রব্যের দাম বাড়বে। দ্রব্যের দাম যখন ৩০ টাকা তখন চাহিদার পরিমাণ ২ একক এবং যোগানের পরিমাণ ৭একক। এক্ষেত্রে চাহিদা < যোগান হওয়ায় দ্রব্যের দাম কমবে। কিন্তু দ্রব্যের দাম যখন ২০ টাকা তখন চাহিদা ও যোগানের পরিমাণ ৫ একক, যা পরস্পর সমান। এক্ষেত্রে চাহিদা = যোগান এবং বাজার স্থিতিশীল হবে, যাকে বাজার ভারসাম্য বলে। অতএব ভারসাম্য দাম ২০ টাকা এবং ভারসাম্য পরিমাণ ৫ একক।
SSCঅর্থনীতিঅধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উপযোগ, ভোগ ও ভোক্তার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো?

উপযোগ, ভোগ ও ভোক্তার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বাজার চাহিদা রেখা কীভাবে তৈরি হয়?

বাজার চাহিদা রেখা কীভাবে তৈরি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান হয় কেন?

প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জোগান ও মজুত ধারণাটি ব্যাখ্যা করো।

জোগান ও মজুত ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বাজার চাহিদা রেখা কী?

বাজার চাহিদা রেখা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.চাহিদাসূচি ও চাহিদারেখার মধ্যে একটি পার্থক্য লেখো।

চাহিদাসূচি ও চাহিদারেখার মধ্যে একটি পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রান্তিক উপযোগ সম্পর্কে ধারণা দাও

প্রান্তিক উপযোগ সম্পর্কে ধারণা দাও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.চাহিদা বিধি ধারণাটি ব্যাখ্যা করো।

চাহিদা বিধি ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ভারসাম্য পরিমাণ কীভাবে নির্ধারিত হয়?

ভারসাম্য পরিমাণ কীভাবে নির্ধারিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'জোগান ও মজুত একই অর্থে ব্যবহৃত হয় না'- ব্যাখ্যা করো।

'জোগান ও মজুত একই অর্থে ব্যবহৃত হয় না'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাহিদা রেখা কীভাবে অঙ্কন করা হয়?

চাহিদা রেখা কীভাবে অঙ্কন করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.চাহিদাসূচি কীভাবে তৈরি হয়?

চাহিদাসূচি কীভাবে তৈরি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।