শুধু উপযোগ নিঃশেষ করাই ভোগ নয়- ব্যাখ্যা করো।
উত্তর: সাধারণ অর্থে ভোগ বলতে কোনো দ্রব্য নিঃশেষ হওয়াকে বোঝালেও অর্থনীতিতে একটি দ্রব্যের উপযোগ নিঃশেষ হওয়াকে ভোগ বোঝায়। মানুষ কোনো জিনিস সৃষ্টি বা ধ্বংস করতে পারে না। সে শুধু জিনিসটির আকার বা রূপ পরিবর্তন করে উপযোগ গ্রহণ করতে পারে। যেমন- আমরা ভাত, মাছ, কলম, ঘড়ি, জামাকাপড় ব্যবহার বা ভোগ করি। অর্থনীতিতে এই ভোগ বলতে শুধু দ্রব্যগুলো নিঃশেষ করাকে বোঝায় না; বরং এগুলো ব্যবহারের মাধ্যমে উপযোগ নিঃশেষ করাকে বোঝায়। এ কারণে অভাব মোচন ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে দ্রব্যের উপযোগ ধ্বংস করলে অর্থনীতেতে তাকে ভোগ বলা হয় না।
SSC অর্থনীতি অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য · সৃজনশীল
শুধু উপযোগ নিঃশেষ করাই ভোগ নয়- ব্যাখ্যা করো।
উত্তর