শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে মোট উপযোগ সূচি তৈরি করো।

উত্তর: কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত তৃপ্তির সমষ্টিকে মোট উপযোগ বলে। উদ্দীপকের আলোকে মোট উপযোগ সূচি নির্ণয় করা হলো - উপযোগ সূচি – [চিত্র] ওপরের সূচিতে দেখা যায়, কলিম উদ্দিন ১ম একক মিষ্টির জন্য ২০ টাকা দেয়। ২য় একক কেনার ১ম ও ২য় এককের মোট উপযোগ ৩৫ টাকা। এভাবে ৩য়, ৪র্থ ও ৫ম এককে মোট উপযোগ যথাক্রমে ৪৫, ৫০ ও ৫০ টাকা। ৫ম এককে কলিম উদ্দিনের কোন প্রান্তিক উপযোগ না থাকায় মিষ্টির জন্য অতিরিক্ত টাকা দিতে চায় না।

SSC অর্থনীতি অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য · সৃজনশীল

উদ্দীপকের আলোকে মোট উপযোগ সূচি তৈরি করো।

উদ্দীপক

কলিম উদ্দিন মিষ্টির দোকানে গিয়ে ১ম মিষ্টির জন্য ২০ টাকা দেয়। দোকানদার তাকে আরেকটি মিষ্টি খেতে বললে সে ১৫ টাকা দিতে রাজি থাকে। এভাবে পরবর্তী দুটি মিষ্টির জন্য সে যথাক্রমে ১০ ও ৫ টাকা দিতে রাজি থাকে। কিন্তু ৫ম মিষ্টির জন্য সে কোনো টাকা দিতে রাজি ছিল না।

Barisal · 2023

উত্তর

কোনো অবাধ সহজলভ্য দ্রব্য ছাড়া অন্য সব দ্রব্য ভোগ করার জন্য যে ব্যক্তি অর্থ ব্যয় করতে প্রস্তুত থাকে তাকে ভোক্তা বলে।

উত্তর

সাধারণ অর্থে ভোগ বলতে কোনো দ্রব্য নিঃশেষ হওয়াকে বোঝালেও অর্থনীতিতে একটি দ্রব্যের উপযোগ নিঃশেষ হওয়াকে ভোগ বোঝায়। মানুষ কোনো জিনিস সৃষ্টি বা ধ্বংস করতে পারে না। সে শুধু জিনিসটির আকার বা রূপ পরিবর্তন করে উপযোগ গ্রহণ করতে পারে। যেমন- আমরা ভাত, মাছ, কলম, ঘড়ি, জামাকাপড় ব্যবহার বা ভোগ করি। অর্থনীতিতে এই ভোগ বলতে শুধু দ্রব্যগুলো নিঃশেষ করাকে বোঝায় না; বরং এগুলো ব্যবহারের মাধ্যমে উপযোগ নিঃশেষ করাকে বোঝায়। এ কারণে অভাব মোচন ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে দ্রব্যের উপযোগ ধ্বংস করলে অর্থনীতেতে তাকে ভোগ বলা হয় না।

উত্তর

কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত তৃপ্তির সমষ্টিকে মোট উপযোগ বলে। উদ্দীপকের আলোকে মোট উপযোগ সূচি নির্ণয় করা হলো - উপযোগ সূচি – question image ওপরের সূচিতে দেখা যায়, কলিম উদ্দিন ১ম একক মিষ্টির জন্য ২০ টাকা দেয়। ২য় একক কেনার ১ম ও ২য় এককের মোট উপযোগ ৩৫ টাকা। এভাবে ৩য়, ৪র্থ ও ৫ম এককে মোট উপযোগ যথাক্রমে ৪৫, ৫০ ও ৫০ টাকা। ৫ম এককে কলিম উদ্দিনের কোন প্রান্তিক উপযোগ না থাকায় মিষ্টির জন্য অতিরিক্ত টাকা দিতে চায় না।

উত্তর

উদ্দীপকটি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকে নির্দেশ করে। এ বিধিটি কিছু শর্ত মেনে চলে বলে আমি মনে করি। ভোক্তা কোনো একটি দ্রব্য যত বেশি ভোগ করে, তার কাছে ঐ দ্রব্যের প্রান্তিক উপযোগ তত কমে যেতে থাকে। ভোগের একক বাড়ার ফলে প্রান্তিক উপযোগ কমে যাওয়ার এ প্রবণতাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কতগুলো শর্তের উপর নির্ভরশীল। এই শর্তগুলোর ব্যতিক্রম ঘটলে বিধিটি কার্যকর হয় না। উদ্দীপকের সূচিটি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সাথে সম্পর্কিত। এ বিধিটি কার্যকর হওয়ার জন্য কিছু শর্ত মেনে চলে। তা হলো- ১. ভোক্তা হবে স্বাভাবিক বিচারবুদ্ধিসম্পন্ন; ২. ভোক্তা চাইলে দ্রব্যের উপযোগ অর্থ দিয়ে পরিমাপ করতে পারে; ৩. দ্রব্যের দাম প্রান্তিক উপযোগের সমান হবে; ৪. দ্রব্যটি ভোগ করার সময় ভোক্তার আয়, রুচি এবং পছন্দের পরিবর্তন হবে না; ৫. নির্দিষ্ট সময় বিবেচ্য। যখন এ শর্তগুলোর ব্যতিক্রম ঘটবে তখন আর বিধিটি কার্যকর হবে না। সুতরাং বলা যায়, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কিছু শর্ত মেনে চলে।
SSCঅর্থনীতিঅধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উপযোগ, ভোগ ও ভোক্তার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো?

উপযোগ, ভোগ ও ভোক্তার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বাজার চাহিদা রেখা কীভাবে তৈরি হয়?

বাজার চাহিদা রেখা কীভাবে তৈরি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান হয় কেন?

প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জোগান ও মজুত ধারণাটি ব্যাখ্যা করো।

জোগান ও মজুত ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বাজার চাহিদা রেখা কী?

বাজার চাহিদা রেখা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.চাহিদাসূচি ও চাহিদারেখার মধ্যে একটি পার্থক্য লেখো।

চাহিদাসূচি ও চাহিদারেখার মধ্যে একটি পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রান্তিক উপযোগ সম্পর্কে ধারণা দাও

প্রান্তিক উপযোগ সম্পর্কে ধারণা দাও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.চাহিদা বিধি ধারণাটি ব্যাখ্যা করো।

চাহিদা বিধি ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ভারসাম্য পরিমাণ কীভাবে নির্ধারিত হয়?

ভারসাম্য পরিমাণ কীভাবে নির্ধারিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'জোগান ও মজুত একই অর্থে ব্যবহৃত হয় না'- ব্যাখ্যা করো।

'জোগান ও মজুত একই অর্থে ব্যবহৃত হয় না'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাহিদা রেখা কীভাবে অঙ্কন করা হয়?

চাহিদা রেখা কীভাবে অঙ্কন করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.চাহিদাসূচি কীভাবে তৈরি হয়?

চাহিদাসূচি কীভাবে তৈরি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।