প্রেক্ষাপট-২ এ নির্দেশিত অর্থব্যবস্থাটি চিহ্নিত করে উক্ত অর্থব্যবস্থায় দ্রব্যের দাম নির্ধারণ প্রক্রিয়া সম্পর্কে লেখো।
উত্তর: প্রেক্ষাপট-২ এ নির্দেশিত অর্থব্যবস্থাটি হলো ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদানগুলোর ওপর ব্যক্তিমালিকানা বজায় থাকে। উৎপাদন, বিনিময়, বণ্টন ও ভোগসহ সমাজের সকল অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়। উৎপাদনকারী ভোক্তার চাহিদা ও মুনাফার সুযোগ অনুযায়ী দ্রব্য সরবরাহ করে। ভোগের ক্ষেত্রেও ব্যক্তি পূর্ণ স্বাধীনতা ভোগ করে। এসব ক্ষেত্রে সরকারের কোনো হস্তক্ষেপ থাকে না। তাই এ ধরনের অর্থব্যবস্থাকে মুক্তবাজার অর্থনীতিও বলা হয়। এ অর্থব্যবস্থায় দ্রব্য ও সেবা উৎপাদনের ক্ষেত্রে প্রতিষ্ঠানসমূহের মধ্যে অবাধ প্রতিযোগিতা থাকে। ক্রেতা ও বিক্রেতার মধ্যে দরকষাকষির মাধ্যমে উৎপাদিত দ্রব্য ও সেবার দাম নির্ধারিত হয়। প্রেক্ষাপট-২ এ জনাব রাকিব পড়াশোনা শেষ করে চাকরি না পেয়ে বিদেশ চলে যান। সেখানে গিয়ে তিনি একটি ব্যবসায় প্রতিষ্ঠান খোলেন। এর জন্য তাকে কর্তৃপক্ষের কোনো অনুমতি নিতে হয়নি। স্বাধীনভাবে তিনি ব্যবসা পরিচালনা করে অল্প সময়ে প্রচুর অর্থের মালিক হয়ে গেলেন। এসব বৈশিষ্ট্য ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ। মুনাফা অর্জনকে সামনে রেখে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদন কাজ পরিচালিত হয়। যেসব ক্ষেত্রে মুনাফা বৃদ্ধির সম্ভাবনা থাকে সেসব ক্ষেত্রে উৎপাদন বেশি করা হয়। ভোক্তার রুচি ও চাহিদা অনুযায়ী উদ্যোক্তারা দ্রব্যসামগ্রীর উৎপাদনকে প্রাধান্য দেওয়া হয়। ক্রেতা এবং বিক্রেতা দরকষাকষির মাধ্যমে উক্ত অর্থব্যবস্থায় পণ্যের দাম নির্ধারণ করেন। অদৃশ্য হাত পদ্ধতিতে দ্রব্যের দাম নির্ধারিত হয়।
SSC অর্থনীতি অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য · সৃজনশীল
প্রেক্ষাপট-২ এ নির্দেশিত অর্থব্যবস্থাটি চিহ্নিত করে উক্ত অর্থব্যবস্…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর