“উদ্দীপকটি যে বিধিকে নির্দেশ করে তা কিছু শর্ত মেনে চলে- তুমি কি উক্তিটির সাথে একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকটি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকে নির্দেশ করে। এ বিধিটি কিছু শর্ত মেনে চলে বলে আমি মনে করি। ভোক্তা কোনো একটি দ্রব্য যত বেশি ভোগ করে, তার কাছে ঐ দ্রব্যের প্রান্তিক উপযোগ তত কমে যেতে থাকে। ভোগের একক বাড়ার ফলে প্রান্তিক উপযোগ কমে যাওয়ার এ প্রবণতাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কতগুলো শর্তের উপর নির্ভরশীল। এই শর্তগুলোর ব্যতিক্রম ঘটলে বিধিটি কার্যকর হয় না। উদ্দীপকের সূচিটি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সাথে সম্পর্কিত। এ বিধিটি কার্যকর হওয়ার জন্য কিছু শর্ত মেনে চলে। তা হলো- ১. ভোক্তা হবে স্বাভাবিক বিচারবুদ্ধিসম্পন্ন; ২. ভোক্তা চাইলে দ্রব্যের উপযোগ অর্থ দিয়ে পরিমাপ করতে পারে; ৩. দ্রব্যের দাম প্রান্তিক উপযোগের সমান হবে; ৪. দ্রব্যটি ভোগ করার সময় ভোক্তার আয়, রুচি এবং পছন্দের পরিবর্তন হবে না; ৫. নির্দিষ্ট সময় বিবেচ্য। যখন এ শর্তগুলোর ব্যতিক্রম ঘটবে তখন আর বিধিটি কার্যকর হবে না। সুতরাং বলা যায়, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কিছু শর্ত মেনে চলে।
SSC অর্থনীতি অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য · সৃজনশীল
“উদ্দীপকটি যে বিধিকে নির্দেশ করে তা কিছু শর্ত মেনে চলে- তুমি কি উক্…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
ওপরের সূচিতে দেখা যায়, কলিম উদ্দিন ১ম একক মিষ্টির জন্য ২০ টাকা দেয়। ২য় একক কেনার ১ম ও ২য় এককের মোট উপযোগ ৩৫ টাকা। এভাবে ৩য়, ৪র্থ ও ৫ম এককে মোট উপযোগ যথাক্রমে ৪৫, ৫০ ও ৫০ টাকা। ৫ম এককে কলিম উদ্দিনের কোন প্রান্তিক উপযোগ না থাকায় মিষ্টির জন্য অতিরিক্ত টাকা দিতে চায় না।উত্তর