উদ্দীপকের আলোকে প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করে তা ক্রমহ্রাসমান উৎপাদন বিধির সাথে কি সংগতিপর্ণ? বিশ্লেষণ কর
উত্তর: উদ্দীপকের আলোকে প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করে তা ক্রমহ্রাসমান উৎপাদন বিধির সাথে সংগতিপূর্ণ কিনা তা বিশ্লেষণ করা হলো- [চিত্র] চিত্রে ভূমি অক্ষে শ্রম উপকরণ এবং লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদন নির্দেশ করা হয়েছে। শ্রম উপকরণ ও প্রান্তিক উৎপাদন সংমিশ্রণ বিন্দুসমূহ A, B, C, D যোগ করে MP রেখা পাওয়া যায়। উক্ত MP রেখা হলো প্রান্তিক উৎপাদন রেখা। এক্ষেত্রে দেখা যায়, শ্রম উপকরণ বৃদ্ধির সাথে সাথে অর্থাৎ ১০ ১০> ৬ ক্রমশ কমতে থাকে। এবং তা থেকে অঙ্কিত রেখা বাম থেকে ডানদিকে নিম্নগামী। যা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি নির্দেশ করে। সুতরাং বলা যায়, উদ্দীপকের প্রান্তিক উৎপাদন, ক্রমহ্রাসমান উৎপাদন বিধির সাথে সংগতিপর্ণ।
SSC অর্থনীতি অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য · সৃজনশীল
উদ্দীপকের আলোকে প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করে তা ক্রমহ্রাসমান উৎপ…
উদ্দীপক

Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
চিত্রে ভূমি অক্ষে শ্রম উপকরণ এবং লম্ব অক্ষে মোট উৎপাদন নির্দেশ করা হয়েছে। উদ্দীপকের সূচি থেকে শ্রম উপকরণ ১০ একক হলে মোট উৎপাদন ১৫ একক যার সংমিশ্রণ বিন্দু A। এখন শ্রম উপকরণ বৃদ্ধি করে যথাক্রমে ২০, ৩০ ও ৪০ একক করা হলে মোট উৎপাদন বেড়ে যথাক্রমে ৩২, ৪২ ও ৪৮ একক হবে যাদের সংমিশ্রণ বিন্দুসমূহ যথাক্রমে B, C ও D। এখন সংমিশ্রণ বিন্দুসমূহ যোগ করে TP রেখা পাওয়া যায়। উক্ত TP রেখাই উদ্দীপকের আলোকে অঙ্কিত মোট উৎপাদন রেখা।উত্তর
চিত্রে ভূমি অক্ষে শ্রম উপকরণ এবং লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদন নির্দেশ করা হয়েছে। শ্রম উপকরণ ও প্রান্তিক উৎপাদন সংমিশ্রণ বিন্দুসমূহ A, B, C, D যোগ করে MP রেখা পাওয়া যায়। উক্ত MP রেখা হলো প্রান্তিক উৎপাদন রেখা। এক্ষেত্রে দেখা যায়, শ্রম উপকরণ বৃদ্ধির সাথে সাথে অর্থাৎ ১০ < ২০ < ৩০ < ৪০ অবস্থায় প্রান্তিক উৎপাদন ২য় এককের পর ১৫ < ১৭> ১০> ৬ ক্রমশ কমতে থাকে। এবং তা থেকে অঙ্কিত রেখা বাম থেকে ডানদিকে নিম্নগামী। যা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি নির্দেশ করে। সুতরাং বলা যায়, উদ্দীপকের প্রান্তিক উৎপাদন, ক্রমহ্রাসমান উৎপাদন বিধির সাথে সংগতিপর্ণ।