রহিমা বেগমের হাঁস-মুরগির খামারটি কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রহিমা বেগমের হাঁস-মুরগির খামারটি স্থানগত উপযোগ সৃষ্টি করেছে। কারণ রহিমা বেগম খামারে ডিম উৎপাদন করেন। ডিমের দাম গ্রামে কম থাকায় শহরে বিক্রি করে মুনাফা পান, - যা স্থানগত উপযোগকে নির্দেশ করে। কোনো কোনো দ্রব্য এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করলে তার উপযোগ বাড়ে। যেমন- বনের কাঠ সাধারণত বনের আশপাশের লোকজন খড়ি হিসেবে ব্যবহার করে। শহরে আনলে মানুষ এই কাঠ দিয়ে আকর্ষণীয় আসবাবপত্র বানাতে পারে। ফলে এর উপযোগ বাড়ে। আবার বনে ফুলের তেমন কদর নেই। কিন্তু সেই ফুলসহ গাছ শহরের বাড়ির আঙিনায় রাখলে এর কদর বাড়ে অর্থাৎ উপযোগ বাড়ে। সুতরাং দেখা যায়, রহিমা বেগমের হাঁস-মুরগির খামারটি স্থানগত উপযোগ সৃষ্টি করেছে।
SSC অর্থনীতি অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য · সৃজনশীল
রহিমা বেগমের হাঁস-মুরগির খামারটি কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে? ব্যা…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর