দেশের অর্থনৈতিক উন্নতি 'A [গণিত] ও 'B [গণিত] সম্পদগুলোর ওপর কি নির্ভরশীল? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে 'A [গণিত] সম্পদগুলো প্রাকৃতিক সম্পদ। এবং 'B [গণিত] সম্পদগুলো মানবিক সম্পদ। প্রকৃতির কাছ থেকে পাওয়া যেসব দ্রব্য মানুষের প্রয়োজন মেটায় তাকে প্রাকৃতিক সম্পদ বলে। যেমন- ভূমি, বনভূমি, খনিজ সম্পদ, নদ-নদী ইত্যাদি। আবার, মানুষের বিভিন্ন প্রকার যোগ্যতা ও দক্ষতাকে মানবিক সম্পদ বলা হয়। যেমন- শারীরিক যোগ্যতা, প্রতিভা, উদ্যোগ, দক্ষতা, সাংগঠনিক ক্ষমতা ইত্যাদি মানবিক সম্পদ। প্রাকৃতিক ও মানবিক সম্পদ কাজে লাগিয়ে যে সম্পদ সৃষ্টি হয় তাকে উৎপাদিত সম্পদ বলা হয়। যেমন- কাঁচামাল, যন্ত্রপাতি, কলকারখানা, যাতায়াত ও যোগাযোগব্যবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র ইত্যাদি মানুষ তৈরি করে বলে এগুলো উৎপাদিত সম্পদ। অর্থাৎ পৃথিবীতে মানুষ যা কিছু উৎপাদন করে আজ সভ্যতার স্বর্ণ শিখরে উঠেছে সেসব উৎপাদনের পিছনে রয়েছে প্রাকৃতিক ও মানবিক সম্পদের ব্যবহার। সুতরাং বলা যায়, দেশের অর্থনৈতিক উন্নতি 'A [গণিত] ও 'B [গণিত] অর্থাৎ প্রাকৃতিক ও মানবিক সম্পদের ওপর নির্ভরশীল।
SSC অর্থনীতি অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য · সৃজনশীল
দেশের অর্থনৈতিক উন্নতি 'A ও 'B সম্পদগুলোর ওপর কি নির্ভরশীল? আলোচন…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর