প্রদত্ত সূচিটি অর্থনীতিতে কোন বিধি নির্দেশ করে? ভোক্তা প্রদত্ত সূচির ৬ষ্ঠ এককে দ্রব্য ভোগ করবে কি? মতামত দাও।
উত্তর: প্রদত্ত সূচিই অর্থনীতিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি নির্দেশ করে। কোনো দ্রব্য ক্রমাগত ভোগ করতে থাকলে ভোক্তার নিকট ঐ দ্রব্যের প্রান্তিক উপযোগ ক্রমশ কমতে থাকে। ভোক্তার নিকট প্রান্তিক উপযোগ এভাবে ক্রমশ কমে যাওয়ার নিয়মকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। উদ্দীপকের সূচির ভিত্তিতে রেখাচিত্রে বিষয়টি দেখা যায়। চিত্রে ভূমি অক্ষে দ্রব্যের একক এবং লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ - নির্দেশ করা হয়েছে। আবার উদ্দীপকের সূচি থেকে দেখা যায়, ১ম একক দ্রব্য ভোগের মাধ্যমে প্রান্তিক উপযোগ পাওয়া যায় ৫ টাকার। চিত্রে যার সমন্বয় বিন্দু a এখন দ্রব্য ভোগের পরিমাণ বাড়তে থাকলে অর্থাৎ ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ একক হলে প্রান্তিক উপযোগ কমে যথাক্রমে ৪, ৩, ১, ০, - ১ হয়। যেহেতু প্রান্তিক উপযোগ ক্রমশ কমে যাচ্ছে সুতরাং এটি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি নির্দেশ করে। আবার উদ্দীপকে প্রদত্ত সূচি থেকে দেখা যায় ৬ষ্ঠ একক ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ ঋণাত্মক (-১) এবং মোট উপযোগ কমে যাচ্ছে। কোনো যুক্তিশীল ভোক্তা কখনো চাইবে না অতিরিক্ত এক একক দ্রব্য ভোগ করে তার প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়ে মোট উপযোগ কমে যায়। সুতরাং বলা যায়, ভোক্তা প্রদত্ত সূচির ৬ষ্ঠ এককে দ্রব্য ভোগ করবে না।
SSC অর্থনীতি অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য · সৃজনশীল
প্রদত্ত সূচিটি অর্থনীতিতে কোন বিধি নির্দেশ করে? ভোক্তা প্রদত্ত সূচি…
উদ্দীপক

Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
চিত্রে ভূমি অক্ষে দ্রব্যের একক এবং লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ নির্দেশ করা হয়েছে। উদ্দীপকের সূচি থেকে দেখা যায় ১ম একক দ্রব্য ভোগের মাধ্যমে প্রান্তিক উপযোগ পাওয়া যায় ৫ টাকার। চিত্রে যার সমন্বয় বিন্দু a এখন দ্রব্য ভোগের পরিমাণ বাড়তে থাকলে অর্থাৎ ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ একক হলে প্রান্তিক উপযোগ কমে যথাক্রমে ৪, ৩, ১, ০ ও-১ হয়। যাদের সমন্বয় বিন্দু যথাক্রমে b, c, d, e ও f। এখন সমন্বয় বিন্দুসমূহ a, b, c, d, e, f যোগ করে রেখা পাওয়া যায়। উক্ত রেখাই উদ্দীপকের সূচি ব্যবহার করে অঙ্কিত প্রান্তিক উপযোগ রেখা।উত্তর