শ্রমিক নিয়োগ বৃদ্ধি ঘটলে প্রদত্ত সূচিতে প্রান্তিক উৎপাদনের ওপর এর প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: শ্রমিক নিয়োগ বৃদ্ধি ঘটলে প্রদত্ত সূচিতে প্রান্তিক উৎপাদনের ওপর যে প্রভাব পড়বে তা বিশ্লেষণ করা হলো- উপরের সূচি থেকে দেখা যায়, ২ বিঘা জমিতে শ্রম ক্রমাগত বৃদ্ধি করলে প্রথমে প্রান্তিক উৎপাদন ক্রমবর্ধমান থাকে। পরবর্তীতে তা ক্রমশ: হ্রাস পায়। সংমিশ্রণ A অনুযায়ী ২ বিঘা জমিতে ১ জন শ্রমিক ব্যয় করে মোট ও প্রান্তিক উৎপাদন হয় ১৫ কুইন্টাল। B সংমিশ্রণ অনুযায়ী শ্রমিক ২ জন বাড়ালে মোট উৎপাদন ৩২ কুইন্টাল এবং প্রান্তিক উৎপাদন ১৭ কুইন্টাল হয়। এখানে উপকরণ ১ জন শ্রমিক থেকে ২ জনে উন্নীত করলেও প্রান্তিক উৎপাদন পূর্বের তুলনায় ২ কুইন্টাল বেশি। প্রথম পর্যায়ের এই উৎপাদনকে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বলে। একইভাবে C সংমিশ্রণের ক্ষেত্রে ১ জন শ্রমিক বাড়ানোর ফলে মোট উৎপাদন বাড়ে। কিন্তু প্রান্তিক উৎপাদন ১৭কুইন্টাল থেকে ৭ কুইন্টালে নেমে আসে। অর্থাৎ প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান হয়। এভাবে 'শ্রমিক নিয়োগ বৃদ্ধি প্রান্তিক উৎপাদনের ওপর প্রভাব বিস্তার করে।
SSC অর্থনীতি অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য · সৃজনশীল
শ্রমিক নিয়োগ বৃদ্ধি ঘটলে প্রদত্ত সূচিতে প্রান্তিক উৎপাদনের ওপর এর প…
উদ্দীপক

Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
প্রদত্ত সূচিতে দেখা যায় ২ বিঘা জমিতে প্রথমে ১ম একক শ্রমিক নিয়োগ করলে মোট উৎপাদন ১৫ কুইন্টাল যেখানে শ্রমের প্রান্তিক উৎপাদন ১৫ কুইন্টাল। এখন একই জমিতে শ্রমিক নিয়োগ বৃদ্ধি করে ২ একক করা হলে মোট উৎপাদন বৃদ্ধি পেয়ে ৩২ কুইন্টাল হয় যেখানে ২য় একক শ্রমের প্রান্তিক উৎপাদন (৩২-১৫) = ১৭ কুইন্টাল। এখন শ্রম নিয়োগ আরও বৃদ্ধি করলে মোট উৎপাদন হবে ৩৯ কুইন্টাল। যেখানে ৩য় একক শ্রমের প্রান্তিক উৎপাদন (৩৯-৩২) = ৭ কুইন্টাল। এভাবে সূচিতে প্রান্তিক উৎপাদন বের করা হয়েছে।উত্তর