চিত্রে চাহিদা রেখাটি চিহ্নিত করে ব্যাখ্যা কর।
উত্তর: চিত্রে চাহিদা রেখাটি চিহ্নিত করে ব্যাখ্যা করা হলো- [চিত্র] উদ্দীপকের চিত্র অনুযায়ী ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে দ্রব্যের দাম পরিমাপ করা হয়েছে। চিত্রে দ্রব্যের দাম যখন ৩০ টাকা তখন চাহিদার পরিমাণ ৮০ কেজি। এখন দ্রব্যের দাম কমে ২৫ টাকা হলে চাহিদার পরিমাণ বেড়ে হয় ১০০ কেজি। এখন দাম আরও কমে ২০ টাকা হলে চাহিদার পরিমাণ আরও বেড়ে ১২০ কেজি হয়। এখন এসব দাম ও চাহিদার পরিমাণ নির্দেশক সমন্বয় বিন্দুসমূহ যোগ করে যে DD রেখা পাওয়া যায় উক্ত DD রেখাই উদ্দীপক হতে চিহ্নিত চাহিদা রেখা।
SSC অর্থনীতি অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য · সৃজনশীল
চিত্রে চাহিদা রেখাটি চিহ্নিত করে ব্যাখ্যা কর।
উদ্দীপক

Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উদ্দীপকের চিত্র অনুযায়ী ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে দ্রব্যের দাম পরিমাপ করা হয়েছে। চিত্রে দ্রব্যের দাম যখন ৩০ টাকা তখন চাহিদার পরিমাণ ৮০ কেজি। এখন দ্রব্যের দাম কমে ২৫ টাকা হলে চাহিদার পরিমাণ বেড়ে হয় ১০০ কেজি। এখন দাম আরও কমে ২০ টাকা হলে চাহিদার পরিমাণ আরও বেড়ে ১২০ কেজি হয়। এখন এসব দাম ও চাহিদার পরিমাণ নির্দেশক সমন্বয় বিন্দুসমূহ যোগ করে যে DD রেখা পাওয়া যায় উক্ত DD রেখাই উদ্দীপক হতে চিহ্নিত চাহিদা রেখা।উত্তর
চিত্রে ভূমি অক্ষে চাহিদা ও যোগানের পরিমাণ ও লম্ব অক্ষে দ্রব্যের দাম পরিমাপ করা হয়েছে। চিত্রে DD হলো চাহিদা রেখা ও SS হলো যোগান রেখা। বাজার ভারসাম্যের শর্ত অনুযায়ী চাহিদা ও যোগানের সমতাস্থলে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয়। অর্থাৎ চাহিদা ও যোগান রেখা যেখানে পরস্পর ছেদ করে সেই ছেদ বিন্দুতে ভারসাম্য নির্ধারিত হবে। চিত্রে চাহিদা ও যোগান রেখা অর্থাৎ DD ও SS রেখা পরস্পর E বিন্দুতে ছেদ করায় E বিন্দু হলো ভারসাম্য বিন্দু। ভারসাম্য বিন্দু E অনুসারে ভারসাম্য দাম ২৫ এবং ভারসাম্য পরিমাণ ১০০। এভাবে চাহিদা ও যোগানের সমতাস্থলে ভারসাম্য নির্ধারিত হয়।