শেয়ারFacebookWhatsApp

উপরের সূচি থেকে চাহিদারেখা অঙ্কন করো।

উত্তর: উপরের সূচি থেকে চাহিদারেখা অঙ্কন করে ব্যাখ্যা করা হলো- [চিত্র] চিত্রে ভূমি অক্ষে (OX অক্ষে) চাহিদার পরিমাণ (একক) এবং লম্ব অক্ষে (OY অক্ষে) কমলার দাম (টাকায়) নির্দেশ করা হয়েছে। সূচি অনুযায়ী, কমলার দাম যখন সর্বোচ্চ ৮ টাকা তখন চাহিদার পরিমাণ সর্বনিম্ন ৭ একক, যার সমন্বয় বিন্দু a। কমলার দাম হ্রাস পেয়ে যখন ৬ টাকা ও ৪ টাকা হয়, তখন চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে যথাক্রমে ১৪ একক ও ২১ একক হয়, যাদের সমন্বয় বিন্দু যথাক্রমে b এবং c। এখন a, b এবং c বিন্দুগুলো যোগ করলে যে DD রেখাটি পাওয়া যায় তা বাম থেকে ডানদিকে নিম্নগামী। এই রেখাটিই হলো উদ্দীপকের তথ্যের আলোকে অঙ্কিত চাহিদারেখা।

SSC অর্থনীতি অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য · সৃজনশীল

উপরের সূচি থেকে চাহিদারেখা অঙ্কন করো।

উদ্দীপক

নিচের সূচিটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও : question image

Jessore · 2026

উত্তর

একজন বিক্রেতা কোনো একটি দ্রব্যের যে পরিমাণ একটি নির্দিষ্ট সময়ে এবং একটি নির্দিষ্ট দামে বিক্রয় করতে ইচ্ছুক থাকে, তাকে জোগান বলে।

উত্তর

অর্থনীতিতে কোনো আকাঙ্ক্ষা চাহিদা হতে হলে মূলত তিনটি শর্ত পূরণ করতে হয়। শর্তগুলো হলো- ১. কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা, ২. দ্রব্যটি ক্রয়ের জন্য প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য এবং ৩. অর্থ ব্যয় করে দ্রব্যটি ক্রয়ের ইচ্ছা। এই তিনটি শর্ত একসাথে পূরণ হলেই কেবল কোনো আকাঙ্ক্ষাকে অর্থনীতিতে চাহিদা (Demand) বলা হয়।

উত্তর

উপরের সূচি থেকে চাহিদারেখা অঙ্কন করে ব্যাখ্যা করা হলো- question image চিত্রে ভূমি অক্ষে (OX অক্ষে) চাহিদার পরিমাণ (একক) এবং লম্ব অক্ষে (OY অক্ষে) কমলার দাম (টাকায়) নির্দেশ করা হয়েছে। সূচি অনুযায়ী, কমলার দাম যখন সর্বোচ্চ ৮ টাকা তখন চাহিদার পরিমাণ সর্বনিম্ন ৭ একক, যার সমন্বয় বিন্দু a। কমলার দাম হ্রাস পেয়ে যখন ৬ টাকা ও ৪ টাকা হয়, তখন চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে যথাক্রমে ১৪ একক ও ২১ একক হয়, যাদের সমন্বয় বিন্দু যথাক্রমে b এবং c। এখন a, b এবং c বিন্দুগুলো যোগ করলে যে DD রেখাটি পাওয়া যায় তা বাম থেকে ডানদিকে নিম্নগামী। এই রেখাটিই হলো উদ্দীপকের তথ্যের আলোকে অঙ্কিত চাহিদারেখা।

উত্তর

উদ্দীপকের সূচিতে অর্থনীতিতে দাম ও চাহিদার বিপরীতমুখী সম্পর্ক নির্দেশক 'চাহিদাবিধি'-এর প্রকাশ ঘটেছে। তবে ক্রেতার আয় এবং পছন্দের পরিবর্তন হলে এই বিধিটি কার্যকর হবে না। নিচে এর সপক্ষে যৌক্তিক মতামত উপস্থাপন করা হলো- অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো নির্দিষ্ট সময়ে পণ্যের দাম কমলে তার চাহিদার পরিমাণ বাড়ে এবং দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে দামের সাথে চাহিদার এরূপ বিপরীত সম্পর্ককেই চাহিদাবিধি বলা হয়। উদ্দীপকের সূচিতে দেখা যায়, কমলার দাম ৮ টাকা থেকে কমে ক্রমান্বয়ে ৬ টাকা ও ৪ টাকা হওয়ায় চাহিদার পরিমাণ ৭ একক থেকে বেড়ে যথাক্রমে ১৪ একক ও ২১ একক হয়েছে। অর্থাৎ সূচিতে চাহিদাবিধিটি পুরাপুরি কার্যকর হয়েছে। কিন্তু এই বিধিটি কার্যকর হওয়ার অন্যতম প্রধান শর্ত হলো “অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকা”। এই 'অন্যান্য অবস্থা'-র মধ্যে ক্রেতার আয়, পছন্দ, রুচি ও অভ্যাস অন্যতম। এগুলোর পরিবর্তন ঘটলে চাহিদাবিধিটি অকার্যকর হয়ে পড়ে। উদাহরণস্বরূপ, দ্রব্যের দাম কমার পাশাপাশি ক্রেতার আয় যদি কমে যায়, তবে দাম কমা সত্ত্বেও আর্থিক সামর্থ্য না থাকায় 'সে বেশি দ্রব্য কিনবে না, ফলে চাহিদা বাড়বে না। আবার, ক্রেতার যদি কমলালেবুর প্রতি পছন্দ বা রুচি না থাকে, তবে দাম ৪ টাকায় নেমে এলেও তার কাছে কমলার চাহিদা বাড়বে না। বিপরীতক্রমে, দাম বাড়ার সাথে সাথে ক্রেতার আয় যদি বহুগুণ বেড়ে যায় বা ওই দ্রব্যের প্রতি তার তীব্র পছন্দ সৃষ্টি হয়, তবে বেশি দামেও সে অধিক দ্রব্য ক্রয় করবে। অতএব যৌক্তিকভাবেই বলা যায়, ক্রেতার আয় এবং পছন্দের পরিবর্তন ঘটলে দাম ও চাহিদার স্বাভাবিক বিপরীতমুখী সম্পর্কটি আর বজায় থাকে না, যার ফলে উদ্দীপকে প্রকাশিত চাহিদাবিধিটি তখন আর কার্যকর হবে না।
SSCঅর্থনীতিঅধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উপযোগ, ভোগ ও ভোক্তার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো?

উপযোগ, ভোগ ও ভোক্তার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বাজার চাহিদা রেখা কীভাবে তৈরি হয়?

বাজার চাহিদা রেখা কীভাবে তৈরি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান হয় কেন?

প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জোগান ও মজুত ধারণাটি ব্যাখ্যা করো।

জোগান ও মজুত ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বাজার চাহিদা রেখা কী?

বাজার চাহিদা রেখা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.চাহিদাসূচি ও চাহিদারেখার মধ্যে একটি পার্থক্য লেখো।

চাহিদাসূচি ও চাহিদারেখার মধ্যে একটি পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রান্তিক উপযোগ সম্পর্কে ধারণা দাও

প্রান্তিক উপযোগ সম্পর্কে ধারণা দাও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.চাহিদা বিধি ধারণাটি ব্যাখ্যা করো।

চাহিদা বিধি ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ভারসাম্য পরিমাণ কীভাবে নির্ধারিত হয়?

ভারসাম্য পরিমাণ কীভাবে নির্ধারিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'জোগান ও মজুত একই অর্থে ব্যবহৃত হয় না'- ব্যাখ্যা করো।

'জোগান ও মজুত একই অর্থে ব্যবহৃত হয় না'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাহিদা রেখা কীভাবে অঙ্কন করা হয়?

চাহিদা রেখা কীভাবে অঙ্কন করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.চাহিদাসূচি কীভাবে তৈরি হয়?

চাহিদাসূচি কীভাবে তৈরি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।