উপরের সূচি থেকে বাজার ভারসাম্যের চিত্র অঙ্কন করে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের সূচি থেকে বাজার ভারসাম্যের চিত্র অঙ্কন করে বিশ্লেষণ করা হলো- [চিত্র] চিত্রে ভূমি অক্ষে (OX অক্ষে) চাহিদা ও জোগানের পরিমাণ (একক) এবং লম্ব অক্ষে (OY অক্ষে) দ্রব্যের দাম (টাকায়) নির্দেশ করা হয়েছে। চিত্রে DD হলো নিম্নগামী চাহিদারেখা এবং SS হলো ঊর্ধ্বগামী জোগানরেখা। চিত্রে দ্রব্যের দাম যখন ১০ টাকা, তখন চাহিদার পরিমাণ ৮ একক এবং জোগানের পরিমাণ ৪ একক। এক্ষেত্রে চাহিদা > জোগান হওয়ায় বাজারে দ্রব্যটির ঘাটতি দেখা দেবে এবং প্রতিযোগিতার কারণে দাম বৃদ্ধি পাবে। অন্যদিকে, দ্রব্যের দাম যখন ২০ টাকা, তখন চাহিদার পরিমাণ ৪ একক এবং জোগানের পরিমাণ ৮ একক। এক্ষেত্রে জোগান > চাহিদা হওয়ায় বাজারে দ্রব্যটির উদ্বৃত্ত দেখা দেবে এবং অবিক্রীত থাকার কারণে দাম হ্রাস পাবে। কিন্তু দ্রব্যের দাম যখন ১৫ টাকা, তখন চাহিদার পরিমাণ ও জোগানের পরিমাণ উভয়ই ৬ একক, যা পরস্পর সমান। অর্থাৎ, এই দামে চাহিদা = জোগান (৬ একক) এবং বাজার স্থিতিশীল। চিত্রে DD চাহিদারেখা এবং SS জোগানরেখা পরস্পরকে E বিন্দুতে ছেদ করেছে। এই E বিন্দুই হলো বাজার ভারসাম্য বিন্দু। অতএব, বিশ্লেষণ থেকে বলা যায়, উদ্দীপকের বাজারে ভারসাম্য দাম হলো ১৫ টাকা এবং ভারসাম্য পরিমাণ হলো ৬ একক।
SSC অর্থনীতি অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য · সৃজনশীল
উপরের সূচি থেকে বাজার ভারসাম্যের চিত্র অঙ্কন করে বিশ্লেষণ করো।
উদ্দীপক

Dhaka · 2026
উত্তর
উত্তর
উত্তর
চিত্রে ভূমি অক্ষে (OX অক্ষে) জোগানের পরিমাণ (একক) এবং লম্ব অক্ষে (OY অক্ষে) দ্রব্যের দাম (টাকায়) নির্দেশ করা হয়েছে।
সূচি অনুযায়ী, দ্রব্যের দাম যখন ১০ টাকা তখন জোগানের পরিমাণ ৪ একক, যার সমন্বয় বিন্দু a। দ্রব্যের দাম বেড়ে যখন ১৫ টাকা ও ২০ টাকা হয়, তখন জোগানের পরিমাণও বৃদ্ধি পেয়ে যথাক্রমে ৬ একক ও ৮ একক হয়, যাদের সমন্বয় বিন্দু যথাক্রমে b এবং c।
এখন a, b এবং c বিন্দুগুলো যোগ করলে যে SS রেখাটি পাওয়া যায় তা বাম থেকে ডানদিকে ঊর্ধ্বগামী। এই রেখাটিই হলো উদ্দীপকের তথ্যের আলোকে অঙ্কিত জোগান রেখা।উত্তর
চিত্রে ভূমি অক্ষে (OX অক্ষে) চাহিদা ও জোগানের পরিমাণ (একক) এবং লম্ব অক্ষে (OY অক্ষে) দ্রব্যের দাম (টাকায়) নির্দেশ করা হয়েছে। চিত্রে DD হলো নিম্নগামী চাহিদারেখা এবং SS হলো ঊর্ধ্বগামী জোগানরেখা।
চিত্রে দ্রব্যের দাম যখন ১০ টাকা, তখন চাহিদার পরিমাণ ৮ একক এবং জোগানের পরিমাণ ৪ একক। এক্ষেত্রে চাহিদা > জোগান হওয়ায় বাজারে দ্রব্যটির ঘাটতি দেখা দেবে এবং প্রতিযোগিতার কারণে দাম বৃদ্ধি পাবে।
অন্যদিকে, দ্রব্যের দাম যখন ২০ টাকা, তখন চাহিদার পরিমাণ ৪ একক এবং জোগানের পরিমাণ ৮ একক। এক্ষেত্রে জোগান > চাহিদা হওয়ায় বাজারে দ্রব্যটির উদ্বৃত্ত দেখা দেবে এবং অবিক্রীত থাকার কারণে দাম হ্রাস পাবে।
কিন্তু দ্রব্যের দাম যখন ১৫ টাকা, তখন চাহিদার পরিমাণ ও জোগানের পরিমাণ উভয়ই ৬ একক, যা পরস্পর সমান। অর্থাৎ, এই দামে চাহিদা = জোগান (৬ একক) এবং বাজার স্থিতিশীল। চিত্রে DD চাহিদারেখা এবং SS জোগানরেখা পরস্পরকে E বিন্দুতে ছেদ করেছে। এই E বিন্দুই হলো বাজার ভারসাম্য বিন্দু।
অতএব, বিশ্লেষণ থেকে বলা যায়, উদ্দীপকের বাজারে ভারসাম্য দাম হলো ১৫ টাকা এবং ভারসাম্য পরিমাণ হলো ৬ একক।