'ক' ব্যক্তির 'আলু'র জোগানরেখা অঙ্কন করে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের তথ্য ব্যবহার করে 'ক' ব্যক্তির আলুর জোগানরেখা অঙ্কন করে ব্যাখ্যা করা হলো- [চিত্র] চিত্রে ভূমি অক্ষে (OX অক্ষে) জোগানের পরিমাণ (কুইন্টাল) এবং লম্ব অক্ষে (OY অক্ষে) দ্রব্যের দাম (টাকায়) নির্দেশ করা হয়েছে। সূচি অনুযায়ী, আলুর দাম যখন ২০ টাকা তখন 'ক' ব্যক্তির জোগানের পরিমাণ ৫০ কুইন্টাল, যার সমন্বয় বিন্দু । আলুর দাম বৃদ্ধি পেয়ে যখন ২৫ টাকা ও ৩০ টাকা হয়, তখন জোগানের পরিমাণও বৃদ্ধি পেয়ে যথাক্রমে ৮০ কুইন্টাল ও ১০০ কুইন্টাল হয়, যাদের সমন্বয় বিন্দু যথাক্রমে b এবং c। এখন a, b এবং c বিন্দুগুলো যোগ করলে যে SS রেখাটি পাওয়া যায় তা বাম থেকে ডানদিকে ঊর্ধ্বগামী। এই রেখাটিই হলো উদ্দীপকের তথ্যের আলোকে অঙ্কিত 'ক' ব্যক্তির জোগানরেখা।
SSC অর্থনীতি অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য · সৃজনশীল
'ক' ব্যক্তির 'আলু'র জোগানরেখা অঙ্কন করে ব্যাখ্যা করো।
উদ্দীপক

Rajshahi · 2026
উত্তর
উত্তর
উত্তর
চিত্রে ভূমি অক্ষে (OX অক্ষে) জোগানের পরিমাণ (কুইন্টাল) এবং লম্ব অক্ষে (OY অক্ষে) দ্রব্যের দাম (টাকায়) নির্দেশ করা হয়েছে।
সূচি অনুযায়ী, আলুর দাম যখন ২০ টাকা তখন 'ক' ব্যক্তির জোগানের পরিমাণ ৫০ কুইন্টাল, যার সমন্বয় বিন্দু । আলুর দাম বৃদ্ধি পেয়ে যখন ২৫ টাকা ও ৩০ টাকা হয়, তখন জোগানের পরিমাণও বৃদ্ধি পেয়ে যথাক্রমে ৮০ কুইন্টাল ও ১০০ কুইন্টাল হয়, যাদের সমন্বয় বিন্দু যথাক্রমে b এবং c।
এখন a, b এবং c বিন্দুগুলো যোগ করলে যে SS রেখাটি পাওয়া যায় তা বাম থেকে ডানদিকে ঊর্ধ্বগামী। এই রেখাটিই হলো উদ্দীপকের তথ্যের আলোকে অঙ্কিত 'ক' ব্যক্তির জোগানরেখা।উত্তর
উপরের তৈরিকৃত সূচি থেকে আলুর বাজার জোগানরেখা অঙ্কন করে ব্যাখ্যা করা হলো-
চিত্রে ভূমি অক্ষে (OX অক্ষে) বাজার জোগানের পরিমাণ (কুইন্টাল) এবং লম্ব অক্ষে (OY অক্ষে) দ্রব্যের দাম (টাকায়) নির্দেশ করা হয়েছে।
তৈরিকৃত সূচি অনুযায়ী, আলুর দাম যখন ২০ টাকা তখন বাজার জোগানের পরিমাণ ১২০ কুইন্টাল, যার সমন্বয় বিন্দু । দাম বৃদ্ধি পেয়ে যখন ২৫ টাকা ও ৩০ টাকা হয়, তখন বাজার জোগানের পরিমাণও বৃদ্ধি পেয়ে যথাক্রমে ১৮০ কুইন্টাল ও ২২০ কুইন্টাল হয়, যাদের সমন্বয় বিন্দু যথাক্রমে b এবং c।
এখন a, b এবং c বিন্দুগুলো যোগ করলে যে ঝঝ রেখাটি পাওয়া যায় তা বাম থেকে ডানদিকে ঊর্ধ্বগামী। এই রেখাটিই হলো উদ্দীপকের তথ্যের আলোকে অঙ্কিত বাজার জোগানরেখা। উল্লেখ্য, বাজার জোগানরেখাটি ব্যক্তিগত জোগানরেখাগুলোর আনুভূমিক যোগফল হওয়ায় এটি ব্যক্তিগত জোগানরেখার তুলনায় কিছুটা বেশি ঢালু (flatter) প্রকৃতির হয়ে থাকে।