বাজার চাহিদা বলতে কী বোঝায়?
উত্তর: বাজারে একটি নির্দিষ্ট দামে সব ভোক্তার ব্যক্তিগত চাহিদার সমষ্টিকে বাজার চাহিদা বলা হয়। কোনো একটি নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট দামে বাজারে অবস্থানরত সকল ক্রেতা বা ভোক্তা মিলে একটি দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক থাকে, তাকেই বাজার চাহিদা বলে। মূলত বাজারের সকল ভোক্তার ব্যক্তিগত চাহিদা রেখার আনুভূমিক যোগফল নির্ণয় করেই এই বাজার চাহিদা পাওয়া যায়।
SSC অর্থনীতি অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য · সৃজনশীল
বাজার চাহিদা বলতে কী বোঝায়?
উত্তর