উদ্দীপকের আলোকে ভারসাম্য দাম ও ভারসাম্য পরিমাণ চিত্রের সাহায্যে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের আলোকে চিত্রের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করা হলো- [চিত্র] চিত্রে ভূমি অক্ষে চাহিদা ও জোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম নির্দেশ করা হয়েছে। সূচির আলোকে দাম ও চাহিদার পরিমাণের সংমিশ্রণ বিন্দুসমূহ যোগ করে চাহিদা রেখা DD এবং দাম ও জোগানের পরিমাণের সংমিশ্রণ বিন্দু যোগ করে জোগান রেখা SS অঙ্কন করা হয়েছে। বাজার ভারসাম্যের শর্ত অনুযায়ী চাহিদা ও জোগানের সমত্যস্থলে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয়। অর্থাৎ চাহিদা ও জোগান রেখা যেখানে পরস্পর ছেদ করে সেই ছেদ বিন্দুতে ভারসাম্য নির্ধারিত হবে। চিত্রে চাহিদা ও জোগান রেখা পরস্পর E বিন্দুতে ছেদ করায় E হলো ভারসাম্য বিন্দু। ভারসাম্য বিন্দু E অনুসারে ভারসাম্য দাম ২০০ টাকা এবং ভারসাম্য পরিমাণ ৪০ একক। এভাবে চাহিদা ও জোগানের সমতাস্থলে ভারসাম্য দাম ও ভারসাম্য পরিমাণ নির্ধারিত হয়।
SSC অর্থনীতি অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য · সৃজনশীল
উদ্দীপকের আলোকে ভারসাম্য দাম ও ভারসাম্য পরিমাণ চিত্রের সাহায্যে বিশ…
উদ্দীপক

Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
চিত্রে ভূমি অক্ষে দ্রব্যের জোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম নির্দেশ করা হয়েছে। উদ্দীপকের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রব্যটির দাম যখন ১০০ টাকা তখন জোগানের পরিমাণ ২০ একক। যার সমন্বয় বিন্দু A। এখন দ্রব্যের দাম বৃদ্ধি পেয়ে যথাক্রমে ২০০ ও ৩০০ টাকা হলে জোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে যথাক্রমে ৪০ ও ৬০ একক হয়, যাদের সমন্বয় বিন্দু যথাক্রমে B ও C হয়। এখন সমন্বয় বিন্দুসমূহ A, B, C যোগ করে SS রেখা পাওয়া যায়। উক্ত SS রেখাই সূচি থেকে অঙ্কিত জোগান রেখা।উত্তর
চিত্রে ভূমি অক্ষে চাহিদা ও জোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম নির্দেশ করা হয়েছে। সূচির আলোকে দাম ও চাহিদার পরিমাণের সংমিশ্রণ বিন্দুসমূহ যোগ করে চাহিদা রেখা DD এবং দাম ও জোগানের পরিমাণের সংমিশ্রণ বিন্দু যোগ করে জোগান রেখা SS অঙ্কন করা হয়েছে। বাজার ভারসাম্যের শর্ত অনুযায়ী চাহিদা ও জোগানের সমত্যস্থলে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয়। অর্থাৎ চাহিদা ও জোগান রেখা যেখানে পরস্পর ছেদ করে সেই ছেদ বিন্দুতে ভারসাম্য নির্ধারিত হবে। চিত্রে চাহিদা ও জোগান রেখা পরস্পর E বিন্দুতে ছেদ করায় E হলো ভারসাম্য বিন্দু। ভারসাম্য বিন্দু E অনুসারে ভারসাম্য দাম ২০০ টাকা এবং ভারসাম্য পরিমাণ ৪০ একক। এভাবে চাহিদা ও জোগানের সমতাস্থলে ভারসাম্য দাম ও ভারসাম্য পরিমাণ নির্ধারিত হয়।