উদ্দীপকের সূচি থেকে ১ম ভোক্তার একটি চাহিদা রেখা অঙ্কন করে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সূচি থেকে ১ম ভোক্তার চাহিদা রেখা অঙ্কন করা হলো- [চিত্র] চিত্রে OX অক্ষে চাহিদার পরিমাণ এবং OY অক্ষে দাম নির্দেশ করা হয়েছে। দ্রব্যের দাম যখন ১০০ টাকা তখন চাহিদার পরিমাণ ২০০ একক। যার সমন্বয় বিন্দু । দ্রব্যের দাম বেড়ে ২০০, ৩০০ ও ৫০০ টাকা হলে চাহিদার পরিমাণ কমে যথাক্রমে ৪০০, ৩০০ ও ২০০ একক হয়। যাদের সমন্বয় বিন্দু যথাক্রমে b, c ও d। এখন a, b, cও d বিন্দুসমূহ যোগ করে DD চাহিদা রেখা পাওয়া যায়। এই DD রেখাই উদ্দীপকের সূচি থেকে ১ম ভোক্তার চাহিদা রেখা।
SSC অর্থনীতি অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য · সৃজনশীল
উদ্দীপকের সূচি থেকে ১ম ভোক্তার একটি চাহিদা রেখা অঙ্কন করে ব্যাখ্যা কর।
উদ্দীপক

Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
চিত্রে OX অক্ষে চাহিদার পরিমাণ এবং OY অক্ষে দাম নির্দেশ করা হয়েছে। দ্রব্যের দাম যখন ১০০ টাকা তখন চাহিদার পরিমাণ ২০০ একক। যার সমন্বয় বিন্দু । দ্রব্যের দাম বেড়ে ২০০, ৩০০ ও ৫০০ টাকা হলে চাহিদার পরিমাণ কমে যথাক্রমে ৪০০, ৩০০ ও ২০০ একক হয়। যাদের সমন্বয় বিন্দু যথাক্রমে b, c ও d। এখন a, b, cও d বিন্দুসমূহ যোগ করে DD চাহিদা রেখা পাওয়া যায়। এই DD রেখাই উদ্দীপকের সূচি থেকে ১ম ভোক্তার চাহিদা রেখা।উত্তর
চিত্রে ১ম ভোক্তার চাহিদা ও ২য় ভোক্তার চাহিদা যোগ করে বাজার চাহিদা রেখা অঙ্কন করা হয়েছে। ১০০, ২০০, ৩০০ ও ৪০০ টাকা দামে বাজার চাহিদা যথাক্রমে (৫০০ + ৪০০) = ৯০০, (৪০০ + ৩০০) = ৭০০, (৩০০ + ২০০) = ৫০০ এবং (২০০ + ১০০) = ৩০০ একক।
চিত্রে রেখা হলো 'ক' ব্যক্তির চাহিদা রেখা এবং রেখা হলো বাজার চাহিদা রেখা। এ রেখা দুটিই চাহিদা রেখা হলেও এর মধ্যে কিছু পার্থক্য রয়েছে। ব্যক্তিগত চাহিদা রেখা তুলনামূলক বেশি খাড়া হয়; কিন্তু বাজার, চাহিদা রেখা তুলনামূলক কম খাড়া হয়। ব্যক্তিগত চাহিদা রেখা কেবলমাত্র একজন ব্যক্তির চাহিদার পরিমাণ নির্দেশ করে, অন্যদিকে বাজার চাহিদা রেখা বাজারে সব ভোক্তার চাহিদার সমষ্টিকে নির্দেশ করে। বাজার চাহিদা রেখা ও ব্যক্তিগত চাহিদা রেখা উভয়ই বামদিক থেকে ডানদিকে নিম্নগামী হলেও বাজার চাহিদার পরিমাণ বেশি হওয়ায় এ রেখাটি কম ঢালবিশিষ্ট হয়।